অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল রাউজান জাতীয়তাবাদী ঐক্য পরিষদ ওমান

প্রকাশিত: 04:07 সকাল, 18 মে 2026


রাউজান জাতীয়তাবাদী ঐক্য পরিষদ ওমানের পক্ষ থেকে রাউজান উপজেলার সদর ইউনিয়নের মঙ্গলখালী গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। সংগঠনের প্রধান উপদেষ্টা ও রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় গত রোববার (১৭ মে) বিকেলে এই সহযোগিতা তুলে দেওয়া হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, দেশ বিদেশে অসংখ্য সংগঠনের প্রবক্তা, বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব লায়ন সৈয়দ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ আর্থিক সহেযোগিতা তুলে দেন রাউজান সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিএনপি নেতা ফয়জুল ইসলাম চৌধুরী টিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন মেম্বার, সংগঠনের উপদেষ্টা একরাম মিয়া, উপদেষ্টা মো. রেওয়াজ, সাবেক ইউপি সদস্য প্রবীণ বিএনপি নেতা মো.আবু জাফর, সাবেক ইউপি সদস্য ইকতিয়ার উদ্দিন, যুবদল নেতা মো. রাশেদ, মো. খোরশেদ, মো. আলী প্রমূখ।

এই মানবিক কাজে সহযোগিতা করেন সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফুর রহমান সিআইপি, আবু বক্কর সিদ্দিকী, ইঞ্জিনিয়ার শাহেদ, মো. ইউনুছ, আব্দুর রহমান, মো. জাহেদ, মো. মহসিন, মো. সেলিম, মো. নেজাম, সৈয়দ এরশাদ, মো. হানিফ, মো. মামুন, মো. জাবেদ, আবু মিয়া, শাকিল প্রমূখ।