বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক অনুষ্ঠিত হল শরতের কবিতা পাঠ
প্রকাশিত: 03:00 রাত, 13 সেপ্ট 2026
বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর স্মারক উন্মোচন ও শরতের কবিতা পাঠ। মিষ্টি ভাষার উপস্থাপিকা কবি ও লেখক ইশরাখ জাহান জেলি ও মধুর কন্ঠের অধিকারী কবি ও লেখক সেনুয়ারা আক্তার চিনুর যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি রাহনুমা শাব্বির চৌধুরী মনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সিলেট প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলে শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গান পরিবেশনা,গুণীজন দের বক্তৃতা ও হাসিখুশিতে প্রাণচঞ্চল ছিল সিলেট প্রেস ক্লাব।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা সাহিত্যের রুপকার,অধ্যক্ষ ও বিশিষ্ট কবি কালাম আজাদ,বিশিষ্ট কবি সালেহ আহমেদ,কবি বেলাল আহমেদ চৌধুরী,বিটিভির নাট্যপরিচালক আলী সিদ্দিকী,গবেষক ও গল্পকার সাংবাদিক সেলিম আউয়াল,লেখক ও সাংবাদিক আব্দুল কাদের তপাদার,বিশিষ্ট কবি ও গবেষক মামুন সুলতান,ছড়াকার শাহাদত বখত শাহেদ,অধ্যক্ষ শহীদুল ইসলাম,কবি ও ছড়াকার সাজন আহমেদ সাজু,কবি রওশন আরা বাঁশি,কবি ও লেখক শান্তা কামালী,কবি আয়েশা করিম মুন্নী,কবি শহীদুল ইসলাম লিটন,লেখক ও সাংবাদিক আমীর হোসেন সোহাগ,কবি শাহজাহান,কবি মেহের আফরোজ মেহের,কবি কাউসার আরা বেগম,কবি ও শিল্পী মৃণাল কান্তি দাস, কবি ও সাংবাদিক সুয়েজ হোসেন,কবি উত্তম কুমার চৌধুরী,শিশু শিল্পী কাশফা রাজ্জাক চৌধুরী, জাকির হোসেন,কবি ও লেখক এনামুল হক,সাংবাদিক আব্দুর রহমান হিরা,কামরান হোসেন,তাজুল ইসলাম,মুসা রেজা চৌধুরী,সৈয়দ রেজাউল হক,নুরুল হক,হাফিজুল ইসলাম,কবি কামাল আহমেদ,কবি সেলিনা আক্তার,শিশু লেখক তাপাদার জান্নাতুল জাহরা,মীম আক্তার, লেখক শিব্বির আহমেদ, বিমান বিহারী বিশ্বাস, আনোয়ার হোসেন মিছবাহ,সীয়েম মনসুর,লুৎফুর রহমান তোফায়েল,কবি আব্দুল বাছিত,মিলাদ আহমেদ,হিমেল দাস,সুমি আক্তার,নাহিদা আক্তার,বিকাশ মজুমদার,জালাল আহমেদ সহ অসংখ্য কবি,সাহিত্যিক,লেখক, সাংবাদিক, আবৃত্তিকার,শিল্পী উপস্থিত ছিলেন।