আমি নিজে ঘুষ খাব না এবং কাউকে ঘুষ খেতে দিব না:সিলেটের ডিসি সারওয়ার আলম
প্রকাশিত: 07:17 সকাল, 18 মার্চ 2026
আমি নিজে ঘুষ খাব না এবং কাউকে ঘুষ খেতে দিবেন না:সিলেটের ডিসি সারওয়ার আলম
তিনি রোববার (২৩ নভেম্বর) সিলেটে দুদকের গণশুনানিতে বক্তব্যকালে এই কথা বলেন।
ডিসি সারওয়ার বলেন, ঘুষ খাওয়া এবং ঘুষের লেনদেনে সহযোগিতা করা সমান অপরাধ। নিজে দুর্নীতি না করে অন্যকে সুযোগ করে দিলে সেই অফিসে নাগরিক হয়রানি বন্ধ হবে না।
তিনি আরও বলেন, শুধু আর্থিক অনিয়মটাই দুর্নীতি নয়। যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করা হয়, সঠিকভাবে সেবা না দেওয়া হয় সেটাও দুর্নীতি। যে সেবা একদিনে দেওয়া যেত সেই সেবা যদি পাঁচদিন ঘুরিয়ে দেওয়া হয় সেটাও একধরনের দুর্নীতি।
আর ঘুষ-দুর্নীতি-অনিয়ম করলে একদিন জবাবদিহি করতে হবে কেয়ামতের মাঠে। টাকা কামাই করলেই সেদিন পার হওয়া যাবে না। এই বিষয়টি সবার মাথায় রাখা উচিত।
সিলেটে অডিটরিয়ামে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। দুদক চেয়ারম্যানের উপস্থিতিতে সিলেটের বিভিন্ন দপ্তরে সংঘটিত দুর্নীতি ও অনিয়মের অভিযোগ শুনানি হয়। ৪০ দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে ৭৩টি অভিযোগের শুনানি করেন দুদক চেয়ারম্যান। এই সময় ওসমানী মেডিকেল কলেজের লাইব্রেরিয়ানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তাৎক্ষণিক তাঁকে বরখাস্তের নির্দেশ দেন দুদক চেয়ারম্যান।