নারীরাই পারেন একটি সুন্দর সমাজ গড়ে তুলতে -তাহসিনা রুশদীর লুনা

প্রকাশিত: 08:40 সকাল, 18 মার্চ 2026
বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, নারী জাগরণ মানে শুধু নারীর কথা বলা নয়, বরং পরিবার-সমাজ ও রাষ্ট্রকে শক্তিশালী করা। একজন শিক্ষিত, সচেতন ও ক্ষমতায়িত নারীই পারেন একটি সুন্দর সমাজ গড়ে তুলতে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজে আজও নারীরা নানান বৈষম্য, অবহেলা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করা হবে। সোমবার (৫ জানুয়ারী) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার অলংকারী ইউনিয়নবাসীর উদ্যোগে টেংরা গ্রামস্থ আল মুছিম স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত নারী জাগরণে উন্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। তিনি আরোও বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে নারীদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার সুস্পষ্ট অঙ্গীকার রয়েছে। এই ৩১ দফা শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি নারীর অধিকার রক্ষার একটি রূপরেখাও বটে। প্রবীন বিএনপি নেতা হেলাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি তাহসিন শারমিন তামান্না, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, সাংগঠনিক সম্পাদক এমাদ উদ্দিন খান চেয়ারম্যান, আব্দুল মুমিন মামুন, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিএনপি নেত্রী মুসলিমা আক্তার, বিএনপি নেতা আলতাব আলী, লিয়াকত আলী, চেরাগ আলী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামসুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন। এসময় নারী জাগরণে উন্মুক্ত আলোচনা সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।