ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন মুহিবুর রহমান একাডেমি
প্রকাশিত: 07:17 সকাল, 18 মার্চ 2026
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শনিবার ২১ ফেব্রুয়ারি সিলেটের মুহিবুর রহমান একাডেমির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান এর নেতৃত্বে মুহিবুর রহমান একাডেমির সকল শিক্ষক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন একাডেমির রেক্টর সালমা খানম চৌধুরী ।
আলোচনা সভায় বক্তারা বলেন,মহান একুশে ফেব্রুয়ারির এই দিনে আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি সেই সকল বীর ভাষা শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা, বাংলা।