ঢাকা | বঙ্গাব্দ

সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরীসহ ছয় সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ১৫৮ বার
Overlay/Verification
সিলেট সিটি করপোরেশন প্রশাসক নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ২০২৪ সালের ৫ আগস্টের সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করে সরকার। এরপর সিলেটটের বিভাগীয় কমিশনারকে প্রশাসক নিয়োগ করা হয়। কাইয়ুম চৌধুরী গত সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে দল থেকে মনোনয়ন দেওয়া হয়নি। পরে সিলেটের ৬ টি আসনে বিএনপির নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পান তিনি। ছয় প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ( সিটি কর্পোরেশন-১ শাখা)। প্রজ্ঞাপন জারির তারিখ ২২ ফেব্রুয়ারি। প্রজ্ঞাপন অনুযায়ী, ছয় সিটি করপোরেশনে যে ছয় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তারা হলেন-মো. আব্দুস সালাম (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন); মো. শফিকুল ইসলাম খান (ঢাকা উত্তর সিটি করপোরেশন); নজরুল ইসলাম মঞ্জু (খুলনা); আব্দুল কাইয়ুম চৌধুরী (সিলেট); মো. সাখাওয়াত হোসেন খান (নারায়ণগঞ্জ); মো. শওকত হোসেন সরকার (গাজীপুর)। প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪–এর ধারা ২৫ক–এর উপধারা (১)–এর অনুবৃত্তিক্রমে এই ছয়জনকে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগকৃত প্রশাসকেরা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪–এর ধারা ২৫ক–এর উপধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তাঁরা বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স