ঢাকা | বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমান পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ে তোলার নির্দেশ দিয়েছেন সিটি প্রশাসকদের

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ১৬৬ বার
Overlay/Verification
সিলেট সিটি কর্পোরেশ এর নতুন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ার লক্ষ্যে ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ (সবুজ ও পরিচ্ছন্ন শহর) ধারণাটি দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। বিশেষ করে মশক নিধন, নিরবচ্ছিন্ন পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ব্যাপক হারে বৃক্ষরোপণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে বলেছেন তিনি। আগামী ৬ মাসের মধ্যে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ে তোলার জন্য একটি কার্যকর কর্মপরিকল্পনা জমা দিতে প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন ৬ সিটির নতুন প্রশাসক। বৈঠক শেষে এসব জানান কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেই সিটি কর্পোরেশনের কাজের অগ্রগতি দেখতে বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন বলে জানিয়েছেন। একই সাথে সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব চিত্র এবং কাজের অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণ করতে মাঠ পর্যায়ে পরিদর্শনে যাবেন তারেক রহমান। এরআগে দেশের সিটি কর্পোরেশনগুলোতে নবনিযুক্ত প্রশাসকরা প্রধানমন্ত্রী এবং সরকারের উচ্চপর্যায়ের মন্ত্রীদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। ছয়টি সিটি কর্পোরেশনের প্রশাসকরা প্রথমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেন। এরপর তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে মিলিত হন। প্রশাসকরা জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তারা ইতোমধ্যেই এই ৬ মাসের বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন। জনভোগান্তি কমিয়ে একটি স্বচ্ছ ও সুন্দর নগরী উপহার দিতে তারা বদ্ধপরিকর।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স