রাউজানে ইফতারের পর যুবদলকর্মীকে গুলি করে হত্যা
-
নিউজ প্রকাশের তারিখ :
Mar 18, 2026 ইং
-
পঠিত: ১৯৩ বার
চট্টগ্রামের রাউজানে আব্দুল মজিদ (৫০) নামের এক যুবদলকর্মীকে গুলি করে হত্যা করেছে দৃর্বৃত্তরা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ অলিমিয়াহাট বাজারে এই ঘটনা ঘটে। নিহত যুবদলকর্মী আব্দুল মজিদ (প্রকাশ মুজিব ভান্ডারী) পূর্ব গুজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অলোর বাপের বাড়ির মৃত আবদুল মোনাফের ছেলে। জানাযায়, ইফতার শেষ করে স্থানীয় অলিমিয়া হাট বাজারের একটি দোকানে অবস্থাকালে একদল সশস্ত্র দৃর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারিক সূত্রে জানাযায়, স্থানীয় অলিমিয়া হাট বাজারে তার সঙ্গে তর্কাতর্কি হয়। তবে কি কারণে তাকে কে বা করা হত্যা করা হয়েছে সেই বিষয়টি তারা স্পষ্ট নয়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতার শেষে বাড়ি কাছাকাছি অলিমিয়া হাট বাজারে একটি ফলের দোকানের সামনে দাঁড়ান মজিদ। এ সময় ৪-৫ জনের সশস্ত্র দল তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এবিষয়ে পূর্বগুজরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপ্ত দাশ রায় বলেন, ইফতারের পর বাজারে কয়েকজনের সঙ্গে তার তর্কাতর্কি হয়। একপর্যায়ে তাকে গুলি করা হয়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. হাবিবুর রহমান জানান, গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তার শরীরে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে বলে তিনি নিশ্চিত করেন।
নিহতের স্ত্রী শাহনাজ বেগম বলেন, ইফতার শেষে তিনি বাজারে গিয়েছিলেন। যাওয়ার কিছুক্ষণ পর আমরা শুনি তাকে গুলি করা হয়েছে। তিনি আরো বলেন, তার স্বামী বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। উল্লেখ্য, গত ৫ জানুয়ারি একই এলাকায় দুর্বৃত্তের গুলিতে উপজেলা যুবদলের সদস্য জানে আলম সিকদার (৫১) নিহত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাউজানে ১৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও নির্বাচনের পর এটিই প্রথম হত্যাকাণ্ড।
নিউজটি আপডেট করেছেন : Anisur Rahman
কমেন্ট বক্স