ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

ইয়ামালের দারুণ গোলে বার্সেলোনার ঘাম ঝরানো জয়

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৮৫০ বার
Overlay/Verification
প্রথমার্ধে নিষ্প্রভ থাকা বার্সেলোনা বিরতির পর একটু ভালো খেলল। চমৎকার এক গোল করলেন লামিনে ইয়ামাল। সেই ব্যবধান ধরে রেখে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ল হান্সি ফ্লিকের দল।

বিলবাওয়ের সান মামেসে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ১-০ গোলে জিতেছে বার্সেলোনা।

লিগে টানা তৃতীয় জয়ে আবার চার পয়েন্টে এগিয়ে গেল শিরোপাধারীরা। ২৭ ম্যাচে ২২ জয় ও এক ড্রয়ে কাতালান দলটির পয়েন্ট হলো ৬৭। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রেয়াল মাদ্রিদ।

বিলবাওয়ের এই মাঠে খেলা সফরকারী যেকোনো দলের জন্যই কঠিন হয়ে থাকে। বার্সেলোনাকেও দিতে হয়েছে কঠিন পরীক্ষা।

চোটের কারণে বেশ কয়েকজন খেলোয়াড়কে হারানো দলটি নিজেদের সেরা পারফরম্যান্সের ধারেকাছেও ছিল না। প্রায় ৭১ শতাংশ পজেশন রাখলেও, গোলের জন্য সাত শটের কেবল দুটি লক্ষ্যে রাখতে পারে তারা। স্বাগতিকদের ১০ শটের তিনটি লক্ষ্যে ছিল।

ম্যাচের ১৮ সেকেন্ডের মাথায় আত্মঘাতী গোল খেতে বসেছিল বার্সেলোনা। বাঁ দিক থেকে প্রতিপক্ষের পাস ছুটে গিয়ে ক্লিয়ারের চেষ্টায় ছয় গজ বক্সের বাইরে স্লাইড করেন জোয়াও কান্সেলো, ক্রসবারে লাগে বল।

শুরু থেকে বল দখলে আধিপত্য করলেও, আক্রমণে একটুও সুবিধা করতে পারছিল না বার্সেলোনা। প্রথমার্ধে গোলের জন্য মাত্র দুটি শট নিতে পারে তারা, একটিও লক্ষ্যে ছিল না।

প্রথমার্ধে সফরকারীরা গোল পাওয়ার সবচেয়ে কাছাকাছি যেতে পারে যোগ করা সময়ের শুরুতে, কর্নারে ফেররান তরেসের ব্যাক-হিল ফ্লিক পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়।

প্রথমার্ধে বিলবাও একবার বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে মার্কাস র‌্যাশফোর্ডের শট ঠেকান বিলবাও গোলরক্ষক উনাই সিমন। লক্ষ্যে বার্সেলোনার প্রথম প্রচেষ্টা এটি।

৫৮তম মিনিটে দুর্দান্ত সেভে বার্সেলোনাকে রক্ষা করেন হোয়ান গার্সিয়া। কাছ থেকে সানসেতের জোরাল শট ফিরিয়ে দেন স্প্যানিশ গোলরক্ষক। ফিরতি বল বাইরে মারেন ইনিয়াকি উইলিয়ামস।

৬৮তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। পেদ্রির পাস বক্সের ভেতর ডান দিকে ফাঁকায় নিয়ন্ত্রণে নেন ইয়ামাল। বাঁ পায়ের শটে দুরের পোস্টের ওপরের কোণা দিয়ে বল জালে পাঠান ১৮ বছর বয়সী তারকা।

এই মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ইয়ামালের গোল হলো ১৯টি। লিগের গত রাউন্ডে ভিয়ারেয়ালের বিপক্ষে দলের ৪-১ ব্যবধানের জয়ে নিজের প্রথম হ্যাটট্রিক করেছিলেন তিনি।

বাকি সময়ে বিলবাও ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করলেও লাভ হয়নি।

২৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে বিলবাও।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
রাউজানের ‘ইউনিক ফুটবল ক্লাব’র খেলার মাঠ উদ্বোধন • ‎কর্ণফুলীর মইজ্জ্যারটেকে নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাসের ধাক্কায় আহত ৩ • হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা -সিসিক প্রশাসক • রাউজানে বিজয়া দশমীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ২৩৩ মন্ডপের প্রতিমা বিসর্জ্জন সম্পন্ন • চরপাথরঘাটায় নির্বাচনী প্রস্তুতি, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় জামায়াত প্রার্থীর • ‘সব মানুষের সমঅধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব’—কর্ণফুলীতে এমপি নিজাম • বৈরাগ ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চাই • ‘এমপি-পিএসের সুপারিশে নয়, নীতিমালা মেনেই নিয়োগ’—দাবি খাজা ট্রেডার্সের • রাউজানে রাস বিহারী ধাম মন্দিরে মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের বস্ত্র ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ • সিলেটের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখেছেন : পূজামণ্ডপ পরিদর্শনকালে সিসিক প্রশাসক • রাউজানের ‘ইউনিক ফুটবল ক্লাব’র খেলার মাঠ উদ্বোধন • ‎কর্ণফুলীর মইজ্জ্যারটেকে নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাসের ধাক্কায় আহত ৩ • হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা -সিসিক প্রশাসক • রাউজানে বিজয়া দশমীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ২৩৩ মন্ডপের প্রতিমা বিসর্জ্জন সম্পন্ন • চরপাথরঘাটায় নির্বাচনী প্রস্তুতি, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় জামায়াত প্রার্থীর • ‘সব মানুষের সমঅধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব’—কর্ণফুলীতে এমপি নিজাম • বৈরাগ ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চাই • ‘এমপি-পিএসের সুপারিশে নয়, নীতিমালা মেনেই নিয়োগ’—দাবি খাজা ট্রেডার্সের • রাউজানে রাস বিহারী ধাম মন্দিরে মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের বস্ত্র ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ • সিলেটের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখেছেন : পূজামণ্ডপ পরিদর্শনকালে সিসিক প্রশাসক •