ঢাকা | বঙ্গাব্দ

ঘুমের মধ্যে মারা গেছেন টালিউড অভিনেতা তমাল রায়চৌধুরী

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ২৭৪ বার
Overlay/Verification
টালিউডের বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরী মারা গেছেন। জানা গেছে, সোমবার ভোরে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সামাজিকমাধ্যমে তমাল রায়ের মৃত্যুর খবর জানান অভিনেতা দেবদূত ঘোষ। তিনি লেখেন, “আজ ভোরে ঘুমের মধ্যে কোনো কষ্ট না পেয়ে চলে গেলেন আমাদের সকলের প্রিয় অভিনেতা তমাল রায়চৌধুরী।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, সাধারণত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেও সোমবার সকালে তার কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। এতে পরিচারিকার সন্দেহ হয়। তিনি ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেলে দ্রুত চিকিৎসককে ডাকা হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানান, ভোররাতের দিকেই প্রয়াত হন অভিনেতা।

অভিনেতার পরিবার সূত্রে জানা যায়, এর আগে বাইপাস সার্জারি করা হয়েছিল তমালের। বসানো হয়েছিল পেসমেকারও। এছাড়া নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’, ‘চ্যালেঞ্জ’, ‘জাতিস্মর’, ‘রামধনু’, ‘চাঁদের পাহাড়’ এবং ‘অ্যামাজন অভিযান’।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স