ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

সিলেটে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 8, 2026 ইং
  • পঠিত: ৪৬৮ বার
Overlay/Verification
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার ৬ এপ্রিল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলমের সভাপতিত্বে ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইদা পারভিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা ও র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি। প্রস্তুতি সভায় সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম বলেন, বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্যের একটি অংশ। এটি সুন্দরভাবে উদযাপনের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, বাংলা নববর্ষের শোভাযাত্রায় ইসলামি শরিয়া বিরোধী কোনো কিছু ব্যবহার করা যাবে না। সিলেট একটি ঐতিহ্যবাহী জনপদ, কিন্তু এখানে সাধারণ মানুষ বিশেষ করে শিশুদের বিনোদনের জন্য কোনো খোলামেলা পরিবেশ নেই। ভালো উদ্যান ও সাধারণ মানুষের চলাফেরার মতো জায়গার এখানে অভাব রয়েছে, যার ফলে বিভিন্ন ক্ষেত্রে জীবনযাত্রায় এর প্রভাব পরিলক্ষিত হচ্ছে। বাংলাদেশের সকল জেলার মধ্যে সিলেটের হাসপাতালেই রোগী সবচেয়ে বেশি এবং সিলেটের মানুষ কিছুটা স্বাস্থ্যের প্রতি অসচেতন, যেমন তারা রাতে খুব দেরিতে ঘুমায় আবার দেরিতে ঘুম থেকে ওঠে। তাই আমার ইচ্ছা সিলেটে একটি খোলামেলা সুন্দর জায়গা তৈরি করা যেখানে মানুষ অবসর সময়ে হাঁটাচলা করতে পারবে। এ সময় তিনি বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত ছিলেন সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, সিলেট সদর উপজেলার নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ, সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সিলেট জেলা শাখার সদস্য সচিব রায়হান হোসেন খান, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা সাইদুজ্জামান ভূঁইয়া, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সিলেট ব্যুরো প্রধান সেলিম আউয়াল, বিসিকের ডিজিএম সুহেল হাওলাদার, জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল ওয়াদুদ, আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের প্রতিনিধিবৃন্দ ও সরকারি জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা -সিসিক প্রশাসক • রাউজানে বিজয়া দশমীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ২৩৩ মন্ডপের প্রতিমা বিসর্জ্জন সম্পন্ন • চরপাথরঘাটায় নির্বাচনী প্রস্তুতি, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় জামায়াত প্রার্থীর • ‘সব মানুষের সমঅধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব’—কর্ণফুলীতে এমপি নিজাম • বৈরাগ ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চাই • ‘এমপি-পিএসের সুপারিশে নয়, নীতিমালা মেনেই নিয়োগ’—দাবি খাজা ট্রেডার্সের • রাউজানে রাস বিহারী ধাম মন্দিরে মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের বস্ত্র ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ • সিলেটের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখেছেন : পূজামণ্ডপ পরিদর্শনকালে সিসিক প্রশাসক • রাঙ্গুনিয়ার বেতাগীতে ১০ পূজামণ্ডপে হুমাম কাদের চৌধুরী ও প্রবাসী নেতা ইসহাকের অর্থ বিতরণ • কর্ণফুলীতে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি, অসহায়দের পাশে সরওয়ার জামাল নিজাম • হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা -সিসিক প্রশাসক • রাউজানে বিজয়া দশমীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ২৩৩ মন্ডপের প্রতিমা বিসর্জ্জন সম্পন্ন • চরপাথরঘাটায় নির্বাচনী প্রস্তুতি, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় জামায়াত প্রার্থীর • ‘সব মানুষের সমঅধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব’—কর্ণফুলীতে এমপি নিজাম • বৈরাগ ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চাই • ‘এমপি-পিএসের সুপারিশে নয়, নীতিমালা মেনেই নিয়োগ’—দাবি খাজা ট্রেডার্সের • রাউজানে রাস বিহারী ধাম মন্দিরে মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের বস্ত্র ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ • সিলেটের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখেছেন : পূজামণ্ডপ পরিদর্শনকালে সিসিক প্রশাসক • রাঙ্গুনিয়ার বেতাগীতে ১০ পূজামণ্ডপে হুমাম কাদের চৌধুরী ও প্রবাসী নেতা ইসহাকের অর্থ বিতরণ • কর্ণফুলীতে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি, অসহায়দের পাশে সরওয়ার জামাল নিজাম •