চট্টগ্রানের রাউজানে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী আলহাজ জসিম উদ্দিনের অর্থায়নে পূর্ণ নির্মাণ করা ৯ টি আরসিসি সড়কের দু-পাশে সবুজায়নের লক্ষ্যে ১০ হাজার বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
গত শুক্রবার (৮মে) জুমার নামাজের পর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সামমাহালদার পাড়া তাকওয়া মসজিদ এলাকায় আলোচনা সভার মাধ্যমে এ কর্মসূচী উদ্বোধন করা হয়।
আলাহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যােগে একর্মসূচী প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মোক্তার আহমেদ।
প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার।
অতিথি ছিলেন স্থানীয় মসজিদের খতিব বিএম মফিজুর রহমান, ফাউন্ডেশনের পরিচালক ইয়াছিনুল হক, ফারুক-ই আজম, ফরিদুল ইসলাম আনসারী, সরোয়ার হোসাইন, সাংবাদিক এস.এস ইউসুফ উদ্দিন, মেঘনা ব্যাংক ব্যবস্থাপক মোহাম্মদ বেলাল, আল আরাফা ইসলামি ব্যাংক ব্যবস্থাপক মোহাম্মদ কায়সার চৌধুরী, সাবেক ছাত্রনেতা আবুল কাসেম রানা, পুলিশের এসআই আনিসুর রহমান প্রমুখ।
উল্লেখ্য গত ২০২৫ সালে নোয়াপাড়া ইউনিয়নের ৮ টি মূল সড়ক ও পূর্ব গুজরা ইউনিয়নের ১ টি মূল সড়ক প্রায় ১৫০ কোটি টাকার বেশী ব্যয়ে আরসিসি ঢালাই সড়ক পূর্ণ নিমার্ণ ও সৌর বিদ্যুৎচালিত সড়ক বাতি নিজের অর্থায়নে স্থাপন করেন প্রবাসী ব্যবসায়ী আলহাজ জসিম উদ্দিন। এই সড়ক গুলোর দুপাশ জুড়েই সবুজায়ন করার লক্ষ্যে লাগানো হবে গাছ।
Anisur Rahman