ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

তিউনিসিয়ার বিশ্বকাপ দলে চমক, ২৬ সদস্যের স্কোয়াডে আছেন কানাডার হয়ে খেলা এলুমি

  • নিউজ প্রকাশের তারিখ : May 15, 2026 ইং
  • পঠিত: ৬১০ বার
Overlay/Verification

দল গোছানোর শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বিশ্বকাপে জায়গা পাওয়া ৪৮টি দল। কারণ, সময় তো আর বেশি নেই; আগামী ১১ জুন পর্দা উঠবে ফিফা বিশ্বকাপের। এরই মধ্যে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে তিউনিসিয়া। কোচ সাব্রি লামুশির এই স্কোয়াডে জায়গা পেয়েছেন নরউইচ সিটির মিডফিল্ডার আনিস বিন সিলমানে এবং ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের ফরোয়ার্ড রায়ান এলুমি।

শুক্রবার (১৫ মে) বিকেলে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের দল ঘোষণা করেছে তিউনিসিয়া ফুটবল ফেডারেশন। আগামী মাসে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় এই আসর। এবারের বিশ্বকাপে‘এফ’ গ্রুপে খেলবে তিউনিসিয়া, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে জাপান, নেদারল্যান্ডস ও সুইডেন। 

১৫ জুন নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে তিউনিসিয়া। মেক্সিকোর মনটেরি স্টেডিয়ামে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ সুইডেন। এরপর ২১ জুন একই ভেন্যুতে নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে খেলবে তারা। 

এবারের স্কোয়াডে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন রায়ান এলুমি। ২৫ বছর বয়সি এই ফুটবলারের আন্তর্জাতিক ক্যারিয়ার বেশ ব্যতিক্রমধর্মী। চলতি বছরের জানুয়ারিতে কানাডার হয়ে গুয়েতেমালার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল তার। তবে সেটি ‘বি’ ক্যাটাগরির ম্যাচ হওয়ায় আনুষ্ঠানিক সিনিয়র ম্যাচ হিসেবে গণ্য হয়নি। পরবর্তীতে জাতীয় দলের ভবিষ্যৎ হিসেবে তিউনিসিয়াকেই বেছে নেন এলুমি। মার্চ আন্তর্জাতিক উইন্ডোতে তিউনিসিয়ার জার্সিতে অভিষেক ম্যাচেই কোচ লামুশির আস্থা অর্জন করেন তিনি। ক্লাব ফুটবলে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস এফসির হয়ে ২৪ ম্যাচে দুটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন এই মিডফিল্ডার।   


অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে কোচ সাব্রি লামুশি এবার গড়ে তুলেছেন তিউনিসিয়ার বিশ্বকাপ দল। ইউরোপের বিভিন্ন লিগে খেলা উদীয়মান ফুটবলারদের সঙ্গে অভিজ্ঞ খেলোয়াড়দের মিশিয়ে ভারসাম্যপূর্ণ স্কোয়াড দাঁড় করানোর চেষ্টা করেছেন তিনি। মাঝমাঠে দলের ছন্দ ও নিয়ন্ত্রণের দায়িত্ব থাকবে সিলমানে, হানিবাল মেজবরি ও এলিয়েস সখিরিদের কাঁধে। আর রক্ষণভাগে দলের আস্থার প্রতীক হয়ে থাকবেন ডিলান ব্রন ও ওমর রিকিকরা। 

তিউনিসিয়ার বিশ্বকাপ স্কোয়াড: 
গোলকিপার: আয়মেন দাহমেন, সাবরি বিন হাসিন ও মুহিব আল-শামিখ। 
ডিফেন্ডার: মোন্তাসার তালবি, ডিলান ব্রন, ওমর রিকিক, ইয়ান ভ্যালেরি, আলি আবদি, মোয়াতাজ নাফাতি, রায়েদ শেখাউই ও আদম আরুস। 
মিডফিল্ডার: এলিয়েস সখিরি, হানিবাল মেজবরি, আমিন বিন হামিদা, আনিস বিন সিলমানে, মোহামেদ হাজ মাহমুদ, রানি খেদিরা ও মোর্তাদা বিন উনাস। 
ফরোয়ার্ড: এলিয়েস আচৌরি, ইসমাইল গারবি, এলিয়েস সাদ, সেবাস্তিয়ান তুনেক্তি, ফিরাস চাউয়াত, খলিল আইয়ারি, হাজেম মেস্তৌরি ও রায়ান এলুমি।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/
বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক অনুষ্ঠিত হল শরতের কবিতা পাঠ শিকলবাহায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪, আশঙ্কাজনক আরও কয়েকজন ইউটার্ন নেওয়া কাভার্ডভ্যানের ধাক্কায় থেঁতলে গেল মাইক্রোবাস, নিহত ৩, আহত অনেকে রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের অভিষেক ও ঈদে মিলাদুন্নবী (দ) উপলক্ষে সেমিনার ডেঙ্গু প্রতিরোধে তরুণ সমাজের সাহায্য চান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে বিচার, ‘আওয়ামী দোসরদের’ শাস্তি—কর্ণফুলীতে ছাত্রদলের বিক্ষোভ হৃদরোগে আক্রান্ত শিশু অভ্রনীল বড়ুয়ার পাশে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) পরিবেশ রক্ষায় চট্টগ্রামের কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ সিলেটে পিপলস চ্যারিটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং সম্পন্ন পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক অনুষ্ঠিত হল শরতের কবিতা পাঠ শিকলবাহায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪, আশঙ্কাজনক আরও কয়েকজন ইউটার্ন নেওয়া কাভার্ডভ্যানের ধাক্কায় থেঁতলে গেল মাইক্রোবাস, নিহত ৩, আহত অনেকে রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের অভিষেক ও ঈদে মিলাদুন্নবী (দ) উপলক্ষে সেমিনার ডেঙ্গু প্রতিরোধে তরুণ সমাজের সাহায্য চান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে বিচার, ‘আওয়ামী দোসরদের’ শাস্তি—কর্ণফুলীতে ছাত্রদলের বিক্ষোভ হৃদরোগে আক্রান্ত শিশু অভ্রনীল বড়ুয়ার পাশে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) পরিবেশ রক্ষায় চট্টগ্রামের কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ সিলেটে পিপলস চ্যারিটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং সম্পন্ন পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন