ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

কর্ণফুলীতে ৮ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

  • নিউজ প্রকাশের তারিখ : May 20, 2026 ইং
  • পঠিত: ৮৯ বার
Overlay/Verification


চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।  শনিবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কর্ণফুলী থানার শিকলবাহা পুলিশ ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলেন— মোঃ হেলাল উদ্দিন (২২) ও মোস্তফা কামাল (২৪)। হেলাল উদ্দিনের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ এলাকায় হলেও বর্তমানে তিনি চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় বসবাস করতেন। অপর আটক মোস্তফা কামাল চান্দগাঁও এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দুই ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বিক্রির উদ্দেশ্যে মইজ্জারটেক এলাকায় অবস্থান করছে। পরে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এ সময় শিকলবাহা পুলিশ ফাঁড়ির সদস্যরা ধাওয়া দিয়ে তাদের আটক করেন।
তল্লাশিকালে হেলাল উদ্দিনের কাঁধে থাকা কালো ব্যাগ থেকে ৬ হাজার পিস ইয়াবা এবং মোস্তফা কামালের ব্যাগ থেকে আরও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই ইয়াবাগুলো জব্দ করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে স্বল্পমূল্যে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
এ বিষয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর আলম বলেন, “মাদকের বিরুদ্ধে কর্ণফুলী থানা পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”
পুলিশ আরও জানায়, আটক হেলাল উদ্দিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এর মধ্যে উখিয়া ও দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের হওয়া দুটি মামলার তথ্য পাওয়া গেছে।


নিউজটি আপডেট করেছেন : Sarwar Rana

কমেন্ট বক্স