ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

আসছে ‘মাইকেল ২’

  • নিউজ প্রকাশের তারিখ : May 23, 2026 ইং
  • পঠিত: ৪১৩ বার
Overlay/Verification

বিশ্বজুড়ে দাঁপিয়ে বেড়াচ্ছে কিংবদন্তি পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘মাইকেল’। সিনেমাটি মুক্তির এক মাস পেরোতেই এলো বড় সুখবর। আসছে সিনেমাটির নতুন সিক্যুয়েল।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, লায়ন্সগেট স্টুডিও ঘোষণা করেছে সিনেমাটির সিক্যুয়েল নির্মাণে। প্রথম পার্ট যেখানে শেষ হয়েছে তারপর থেকেই গায়কের বাকি অধ্যায় ও অজানা গল্প তুলে ধরা হবে সিক্যুয়েলে।

সিনেমাটির সিক্যুয়েল প্রসঙ্গে গত ২১ মে এক বৈঠকে মোশন পিকচার গ্রুপের চেয়ারম্যান অ্যাডাম ফোগেলসন বলেন,
‘মাইকেল ২’ সিনেমার কাজ অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। সিনেমার ৩০ শতাংশ শুটিংয়ের কাজ এরইমধ্যে শেষ হয়েছে।
স্টুডিওর এক শীর্ষকর্তা জানান, সিক্যুয়েলের যে ৩০ শতাংশ কাজ শেষ হয়েছে তার বেশিরভাগই শুট হয়েছিল ‘মাইকেল’ সিনেমাতেই। এসব দৃশ্যে ছিল গায়কের বিরুদ্ধে ওঠা শিশু নির্যানের অভিযোগ। বিতর্কিত এসব ইস্যুর শুটিং হলেও নির্মাতারা সিনেমাটি থেকে সেসব অংশ বাদ দিয়ে দেন। তবে এবার সেসব বিতর্কিত ইস্যুগুলোই দেখা যেতে পারে ‘মাইকেল ২’-তে।

‘জ্যাকসন ৫’ ব্যান্ডের সফর থেকে শুরু করে তার বিশ্ব জুড়ে তুমুল জনপ্রিয় হয়ে ওঠার গল্প ছিল ‘মাইকেল’। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বিখ্যাত ‘ব্যাড ওয়ার্ল্ড ট্যুর’ এর মধ্য দিয়ে আকস্মিক শেষ হয় সিনেমাটি। শোনা যাচ্ছে, সিক্যুয়েলটি কোনও লিনিয়ার টাইমলাইনে এগোবে না। বরং গল্পের খাতিরে কখনও সত্য গল্পের দিকে এগিয়ে বা পিছিয়ে আনা হবে।
চলতি বছর গত ২৪ এপ্রিল বিশ্ব জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মাইকেল’। মুক্তির পরপরই সিনেমাটি বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। বিশ্বব্যাপী রেকর্ড ২১৭ মিলিয়ন ডলার (১৭০০ কোটি টাকারও বেশি) দিয়ে খাতা খোলার পর এখনও থিয়েটারে রাজত্ব করছে এই বায়োপিক।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স