ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন এসএমপি কমিশনার

  • নিউজ প্রকাশের তারিখ : May 29, 2026 ইং
  • পঠিত: ৪২ বার
Overlay/Verification

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উদ্যোগে বিশেষ 'বড়খানা'র আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার ২৮ মে দুপুর ১ টায় এসএমপি পুলিশ লাইন্স হলরুমে এই প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

‎উক্ত বড়খানায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

‎আনন্দ ভাগাভাগি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসএমপি’র সকল স্তরের পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ও আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেন।

‎এরপর তিনি এক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পুলিশ লাইন্স হলরুমে আয়োজিত বড়খানা'র ভোজে সকলের সাথে অংশ নেন।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন পুনাক, এসএমপি, সিলেট-এর সভানেত্রী সিদরাতুল মুনতাহা এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।

‎ঈদের এই বিশেষ দিনে ডিউটির ব্যস্ততা ভুলে পুলিশ পরিবারের সকল সদস্য একসাথে মিলিত হতে পেরে আনন্দঘন এক পরিবেশের সৃষ্টি হয়।


নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স