সম্প্রতি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আগত দপ্তরি-কাম-প্রহরীদের অংশগ্রহণে সোমবার (১ জুন) অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে নিন্মলিখিত কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সদস্যদের কল্যাণ, অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি-কাম-প্রহরীরা শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ একটি অংশ। তাদের ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়ন, পেশাগত সমস্যা সমাধান এবং কল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় নবগঠিত কমিটি কার্যকর ভূমিকা পালন করবে।
নব-নির্বাচিত সভাপতি জনাব মোঃ সৈয়দ হোসাইন, সহ সভাপতি, মোঃ আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক জনাব গাজী মোঃ সাদ্দাম হোসেন, সহ-সাধারণ সঃ মোঃ মঈন উদ্দীন চৌঃ, সাংগঠনিক সম্পাদক কাজী মুহাম্মদ জালাল, সহ সাঃ সম্পাদক, রুবেল দে, প্রচার সম্পাদক কাজী মোঃ জোবাইরুল হক, সহ-প্রচার সম্পাদক মোঃ কাউছার, অর্থ-সম্পাদক মোঃ নাছির, সহ অর্থ সঃ সঞ্জয় চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক মোজাম্মেল হক, সহ-সাংস্কৃতিক সম্পাদক ঝুন্টু দে, দপ্তর-সম্পাদক নাছির উদ্দিন, সহ-দপ্তঃ সম্পাদক নাজমুল হুদা, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হাসান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক বিপ্লব নাথ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক নন্দন বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য, শ্যামল দাশ, মোঃ সিরাজুল ইসলাম সহ দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দরা সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা সকলকে সঙ্গে নিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী সংগঠন গড়ে তুলার লক্ষে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব, এ ব্যাপারে সংগঠনের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।
সভা শেষে নতুন কমিটির সফলতা ও সংগঠনের উত্তরোত্তর উন্নতি কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
Utfal Barua