ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

অনগ্রসর শ্রেণির স্বাস্থ্যসেবায় সরকার অধিক গুরুত্ব দিচ্ছে:সিসিক প্রশাসক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 4, 2026 ইং
  • পঠিত: ১৮০ বার
Overlay/Verification

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার হলো স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।

বিশেষ করে সমাজের অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

বুধবার (৩ জুন) বিকেলে বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদ, সিলেট বিভাগের প্রথম বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে আয়োজিত সম্মেলনে সিসিক প্রশাসক আরও বলেন, স্বাস্থ্যসেবা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার খাত।

প্রধানমন্ত্রী দেশের প্রতিটি মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

এ লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং সেবার পরিধি সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনও নগরবাসীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

ক্বওমী ব্লাড ডোনার পরিষদের কার্যক্রমের প্রশংসা করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শিক্ষাজীবন থেকেই অনেক তরুণ সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে মানবতার সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। রক্তের অভাবে অনেক সময় রোগীর স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

ক্বওমী ব্লাড ডোনার পরিষদের মতো সংগঠনের উদ্যোগের ফলে মুমূর্ষু রোগীরা দ্রুত প্রয়োজনীয় রক্ত পেতে সক্ষম হবেন।

তিনি বলেন, সাধারণত মেডিকেল শিক্ষার্থী এবং রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদানের মতো মানবিক উদ্যোগ পরিচালনা করে থাকে।

বাংলাদেশ ক্বওমী ছাত্রসমাজের তরুণরা এ ধরনের মহৎ কাজে এগিয়ে আসায় তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আপনাদের সংগৃহীত রক্ত সুষ্ঠুভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা গেলে অসংখ্য মানুষের জীবন রক্ষা করা সম্ভব হবে।

মানবকল্যাণমূলক এ ধরনের উদ্যোগে যারা এগিয়ে আসেন, তাদের আমরা সবসময় উৎসাহিত করি। আপনারা আপনাদের কার্যক্রম অব্যাহত রাখুন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।

মাওলানা সৈয়দ মাসরুর আহমদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্মসচিব মাওলানা আব্দুল মালেক চৌধুরী, জাকারিয়া মজুমদার মেহেদী, মুফতি মনজুরুল ইসলাম উত্তরবাগী, মাওলানা মুক্তার আহমেদ, প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান,দৈনিক ইনফো বাংলা সিলেট ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া।

সিলেট বিভাগীয় পরিচালক সামিরুল হক বাছির মাহমুদ , সিলেট বিভাগীয় সভাপতি হাফিজুর রহমান মিছবাহ ও সাধারণ সম্পাদক আল হাবিব আহমেদ মাছুমের যৌথ পরিচালনায় সম্মেলনে ক্বওমী শিক্ষার্থী, আলেমগণ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

২ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ২০টি স্বেচ্ছাসেবী পরিবারকে উপহার প্রদান করা হয়।


নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো।
সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক ফুটবল খেলা শেষে পুকুরে গোসলে নেমে চুয়েটে শিক্ষার্থীর মৃত্যু সিলেটে খাঁশিয়া শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালায় বরণ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে এসএমপি'র উদ্যোগে মহানগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত এতিমখানার গা ঘেঁষে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড, ১২০ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের শুভ উদ্বোধন: বিনিয়োগের গুরুত্ব পুনর্ব্যক্ত করলেন অর্থমন্ত্রী সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার মশিউর রহমান ইউএইতে বাংলাদেশি প্রবাসীদের আকস্মিক ভিসা বাতিল, যা বলছে বাংলাদেশ দূতাবাস শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কর্ণফুলীতে ডেঙ্গুর প্রকোপ: ২০ রোগী শনাক্ত, এলাকা ঘোষণা ডেঙ্গু জোন সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক ফুটবল খেলা শেষে পুকুরে গোসলে নেমে চুয়েটে শিক্ষার্থীর মৃত্যু সিলেটে খাঁশিয়া শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালায় বরণ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে এসএমপি'র উদ্যোগে মহানগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত এতিমখানার গা ঘেঁষে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড, ১২০ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের শুভ উদ্বোধন: বিনিয়োগের গুরুত্ব পুনর্ব্যক্ত করলেন অর্থমন্ত্রী সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার মশিউর রহমান ইউএইতে বাংলাদেশি প্রবাসীদের আকস্মিক ভিসা বাতিল, যা বলছে বাংলাদেশ দূতাবাস শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কর্ণফুলীতে ডেঙ্গুর প্রকোপ: ২০ রোগী শনাক্ত, এলাকা ঘোষণা ডেঙ্গু জোন