ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

বিশ্ব রক্তদাতা দিবসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে আল-খিদমাহসহ বিভিন্ন মানবিক সংগঠনের অংশগ্রহণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2026 ইং
  • পঠিত: ১৮ বার
Overlay/Verification

বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ উপলক্ষে সাজিনাজ হসপিটাল লিমিটেডের উদ্যোগে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘রক্তের বন্ধনে গড়ি মানবতার সেতুবন্ধন’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচিতে চট্টগ্রামের ১৪টি সামাজিক ও মানবিক সংগঠনের সঙ্গে মানবিক সংগঠন আল-খিদমাহ পরিবারও অংশগ্রহণ করে।

রবিবার, ১৪ জুন সকালে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান এবং হাসপাতালের ব্লাড ব্যাংকের জন্য রক্ত সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়। এতে শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আল-খিদমাহ পরিবারের পক্ষ থেকে মোহাম্মদ আনিসুল ইসলাম, হাবিবুর রহমান মাসুম, জি. এম. বাবু ও মোহাম্মদ ইয়াছিন আরাফাত স্বেচ্ছায় রক্তদান করেন। এছাড়া চট্টগ্রামের বিভিন্ন মানবিক ও সামাজিক সংগঠনের সম্মিলিত অংশগ্রহণে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।

আয়োজকদের তথ্যমতে, দিনব্যাপী মোট ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন, যা অসংখ্য রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে অংশগ্রহণকারী সংগঠনগুলোকে সম্মাননা এবং সকল রক্তদাতাকে 'Certificate of Appreciation' প্রদান করা হয়।

আল-খিদমাহ পরিবারের পক্ষ থেকে সাজিনাজ হসপিটাল লিমিটেড কর্তৃপক্ষ, সকল রক্তদাতা, স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারী সংগঠনকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, "রক্তদান হোক মানবতার সবচেয়ে সুন্দর উপহার"— এই প্রত্যয়ে মানবসেবায় আল-খিদমাহ পরিবার সবসময় মানুষের পাশে থাকবে।


নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স