ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

উৎপাদন বাড়াতে সিইউএফএলে সার্বক্ষণিক গ্যাস সরবরাহ ও আধুনিকায়নের উদ্যোগ: শিল্পমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 22, 2026 ইং
  • পঠিত: ৩৯৭ বার
Overlay/Verification


ফরহাদুল ইসলাম,​আনোয়ারা:

​দেশের সার কারখানাগুলোর উৎপাদনশীলতা বাড়াতে এবং গ্যাস ব্যবহারের কার্যকারিতা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডকে (সিইউএফএল) আধুনিকায়নের মাধ্যমে সেখানে সার্বক্ষণিক গ্যাস সরবরাহ করা হবে। সোমবার (২২ জুন) চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), সিইউএফএল এবং ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা জানান সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

​সার কারখানাগুলোর গ্যাস সংকট নিয়ে কথা বলতে গিয়ে শিল্পমন্ত্রী জানান, দেশে বর্তমানে কাফকো ছাড়া অন্য কোনো সার কারখানা সারাবছর চালানো সম্ভব হয় না। গ্যাসের ক্ষেত্রে সরকারের অগ্রাধিকারের প্রথম তালিকায় রয়েছে বিদ্যুৎ উৎপাদন, দ্বিতীয় তালিকায় শিল্প কল-কারখানা এবং তৃতীয় তালিকায় রয়েছে সার কারখানা।

​সিইউএফএলের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী বলেন, সিইউএফএলের বয়স প্রায় ৪০ বছর হয়ে গেছে। বর্তমানে কারখানাটির গ্যাস গ্রহণের তুলনায় উৎপাদন ক্ষমতা অনেক কমে গেছে। অর্থাৎ, এটি গ্যাস বেশি নিলেও উৎপাদন দিচ্ছে কম। এই অপচয় রোধ করে কারখানাটি যাতে পূর্ণ ক্ষমতায় উৎপাদন করতে পারে, সেজন্য এখানে সার্বক্ষণিক গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারখানায় কী কী পরিবর্তন বা আধুনিকায়ন আনতে হবে, তা নির্ধারণে একটি বিশেষজ্ঞ টিম নিয়ে প্রাথমিক পরিদর্শনে আসা হয়েছে।

​এর আগে দুপুর ১টা ১০ মিনিটে চট্টগ্রামের শাহ্ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন মন্ত্রী। এরপর তিনি কাফকো, সিইউএফএল এবং ডিএপি সার কারখানা সরেজমিনে ঘুরে দেখেন এবং প্রতিটি কারখানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে স্বতন্ত্রভাবে মতবিনিময় করেন।

​এ সময় চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, কাফকোর চিফ কর্পোরেট অফিসার (সিসিও) খাজা সাইদুর রহমান, নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুল্লাহ ফারুক, সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান, মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জসিম উদ্দিন, প্রশাসনিক ব্যবস্থাপক কাজী আমিনুল হক, ডিএপি সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মঈনুল হক, পরিচালন ব্যবস্থাপক আলমগীর জলিলসহ বিসিআইসি ও সংশ্লিষ্ট সার কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Farhadul Islam

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো।
এতিমখানার গা ঘেঁষে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড, ১২০ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের শুভ উদ্বোধন: বিনিয়োগের গুরুত্ব পুনর্ব্যক্ত করলেন অর্থমন্ত্রী সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার মশিউর রহমান ইউএইতে বাংলাদেশি প্রবাসীদের আকস্মিক ভিসা বাতিল, যা বলছে বাংলাদেশ দূতাবাস শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কর্ণফুলীতে ডেঙ্গুর প্রকোপ: ২০ রোগী শনাক্ত, এলাকা ঘোষণা ডেঙ্গু জোন রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ সভাপতি-জয়নাল, সম্পাদক-হাবীব ইউনাইটেড সিলেটের উদ্যোগে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে বিদায় সংবর্ধনা সিলেট, আপনাদের আমি কখনো ভুলব না আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে আগামীকাল সোমবার এতিমখানার গা ঘেঁষে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড, ১২০ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের শুভ উদ্বোধন: বিনিয়োগের গুরুত্ব পুনর্ব্যক্ত করলেন অর্থমন্ত্রী সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার মশিউর রহমান ইউএইতে বাংলাদেশি প্রবাসীদের আকস্মিক ভিসা বাতিল, যা বলছে বাংলাদেশ দূতাবাস শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কর্ণফুলীতে ডেঙ্গুর প্রকোপ: ২০ রোগী শনাক্ত, এলাকা ঘোষণা ডেঙ্গু জোন রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ সভাপতি-জয়নাল, সম্পাদক-হাবীব ইউনাইটেড সিলেটের উদ্যোগে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে বিদায় সংবর্ধনা সিলেট, আপনাদের আমি কখনো ভুলব না আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে আগামীকাল সোমবার