ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

‘কর্ণফুলীতে উন্নয়ন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র কার্যকর হবে না’, এমপি নিজাম

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2026 ইং
  • পঠিত: ১০৮ বার
Overlay/Verification

চট্টগ্রামের কর্ণফুলীতে উন্নয়ন বাধাগ্রস্ত করার কোনো ষড়যন্ত্র কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। তিনি বলেন, এলাকার মানুষের প্রত্যাশা পূরণে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে। এ সময় আব্দুল জলিল চৌধুরী ডিগ্রি কলেজ সরকারি করার উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।


মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে কর্ণফুলী উপজেলা মিলনায়তনে চারা বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। “এক দিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য”—প্রতিপাদ্য সামনে রেখে উপজেলায় ৬ হাজার ৫০০ চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এক দিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।


আব্দুল জলিল চৌধুরী ডিগ্রি কলেজ সরকারি করার প্রসঙ্গে সরওয়ার জামাল নিজাম বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের অন্যতম প্রধান দাবি কলেজটি সরকারি করা। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে আবেদন জমা দিয়েছেন বলে জানান তিনি।


তিনি আরও বলেন, “পরিতাপের বিষয়, কিছু কুচক্রী মহল বিভিন্ন নামে-বেনামে আমার কাছে এবং সরকারের কাছে তদবির করছে, যাতে এই সরকারের আমলে প্রতিষ্ঠিত কোনো ধরনের উন্নয়ন না হয়। আমি নেতৃবৃন্দকে বলতে চাই, বর্তমান সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে কোনো ষড়যন্ত্র কার্যকর হবে না।”


কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিদুয়ানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়া, কর্ণফুলী থানা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এস এম ফোরকান, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ ইসমাইল, দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুদ্দিন সবুজ, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা।


এ ছাড়া সহকারী কমিশনার (ভূমি) এস এম আমিরুল মোস্তফা, উপজেলা প্রকৌশলী সাইদুল রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরিফুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Sarwar Rana

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
শারজায় অবিশ্বাস্য কাণ্ড, টেস্টে এই প্রথম তিন ‘৫০০’ • ৭ নভেম্বরের চেতনায় রাজপথে বিএনপি, চট্টগ্রাম দক্ষিণে মীর হেলালের হুঁশিয়ারি • শহীদ জিয়া বাংলাদেশের মুক্তির আলোকবর্তিকা:মিফতাহ সিদ্দিকী • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেটে বিএনপির র‍্যালিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের যোগদান • আলোর উৎসবে পটকার আতঙ্ক নয়, সম্প্রীতির আহ্বান বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের • সিলেট টেস্টের তৃতীয় দিনে হৃদয়ের দেড়শতে ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ • সিলেট টেস্টের দ্বিতীয়দিনে ৩৫৬ রানে অল আউট হলো সফরকারীরা • যুক্তরাজ্যের লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন তিরোনা বড়ুয়া স্বল্পা • ২০৩০ সালের মধ্যে ১০ হাজার বৈশ্বিক মানের ট্রেইনার তৈরির লক্ষ্যে কাজ করছে ট্রেইনার্স • সিলেটে ফ্রিডম ট্যালেন্ট হান্ট ২য় মেধাবৃত্তী পরীক্ষা অনুষ্ঠিত • শারজায় অবিশ্বাস্য কাণ্ড, টেস্টে এই প্রথম তিন ‘৫০০’ • ৭ নভেম্বরের চেতনায় রাজপথে বিএনপি, চট্টগ্রাম দক্ষিণে মীর হেলালের হুঁশিয়ারি • শহীদ জিয়া বাংলাদেশের মুক্তির আলোকবর্তিকা:মিফতাহ সিদ্দিকী • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেটে বিএনপির র‍্যালিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের যোগদান • আলোর উৎসবে পটকার আতঙ্ক নয়, সম্প্রীতির আহ্বান বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের • সিলেট টেস্টের তৃতীয় দিনে হৃদয়ের দেড়শতে ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ • সিলেট টেস্টের দ্বিতীয়দিনে ৩৫৬ রানে অল আউট হলো সফরকারীরা • যুক্তরাজ্যের লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন তিরোনা বড়ুয়া স্বল্পা • ২০৩০ সালের মধ্যে ১০ হাজার বৈশ্বিক মানের ট্রেইনার তৈরির লক্ষ্যে কাজ করছে ট্রেইনার্স • সিলেটে ফ্রিডম ট্যালেন্ট হান্ট ২য় মেধাবৃত্তী পরীক্ষা অনুষ্ঠিত •