ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

শাবিপ্রবিতে ক্যাম্পিং কোর্স শেষে শিক্ষার্থীদের ব্যতিক্রমী পোস্টার প্রদর্শনী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 9, 2026 ইং
  • পঠিত: ২৫৬ বার
Overlay/Verification

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থীরা তাত্বিক পড়াশোনার পাশাপাশি গ্রামীণ ও নগর জীবনের বাস্তবতায় সমাজকর্মের বাস্তবিক জ্ঞান অর্জনের লক্ষ্য ক্যাম্পিং কোর্স শেষে পোস্টার প্রদর্শনীর মাধ্যমে নতুনত্ব ফুটিয়ে তুলছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সমাজকর্ম বিভাগে ক্যাম্পিং কোর্সের পোস্টার প্রদর্শন করেন শিক্ষার্থীরা।

জানা যায় বিভাগটির অন্যতম গুরুত্বপূর্ণ কোর্স 'সোশ্যাল ওয়ার্ক ক্যাম্পিং'। এই কোর্সের অংশ হিসেবে প্রায় দুই সপ্তাহ ধরে বিভিন্ন কমিউনিটিতে চলে শিক্ষার্থীদের মাঠপর্যায়ের কাজ, যেখানে তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে মানুষের জীবনযাত্রা, সমস্যা ও সম্ভাবনার গল্প।

সাধারণত এই ক্যাম্পিং শেষে দীর্ঘ এক রিপোর্ট জমা দিতে হতো শিক্ষার্থীদের। তবে এবার সেই চেনা ছকে এসেছে এক অন্যরকম নতুনত্ব। এবার শুধু রিপোর্টেই সীমাবদ্ধ থাকেনি শিক্ষার্থীরা। তাদের অর্জিত বাস্তবিক ও প্রায়োগিক জ্ঞানকে ফুটিয়ে তুলেছে ভিন্ন আঙ্গিকে, এক দৃষ্টিনন্দন ও উদ্ভাবনী ‘পোস্টার প্রেজেন্টেশন’ বা পোস্টার প্রদর্শনীর মাধ্যমে।

ক্যাম্পিং শেষে নিজ নিজ কমিউনিটির সমস্যা, সম্ভাবনা, কেস স্টাডি এবং নিজেদের অভিজ্ঞতাকে শিক্ষার্থীরা রঙ-বেরঙের পোস্টারে সচিত্র ও আকর্ষণীয়ভাবে উপস্থান করেছে। প্রতিটি পোস্টারের মাধ্যমে সমাজের জীবন্ত চিত্র ফুটিয়ে তুলেছেন তারা। শিক্ষার্থীদের এই ভিন্নধর্মী উদ্যোগ ও নতুনত্বে উচ্ছাস প্রকাশ করেছেন বিভাগের শিক্ষকরা।

প্রদর্শনী পরিদর্শন শেষে শিক্ষকরা বলেন, 'সমাজকর্ম মূলত একটি অ্যাপ্লাইড ডিসিপ্লিন (প্রায়োগিক বিষয়)।

শুধু শ্রেণীকক্ষের তাত্বিক পড়াশোনায় এটি সীমাবদ্ধ নয়। বাস্তব জীবনের মুখোমুখি দাঁড়িয়ে মানুষের কল্যাণে কাজ করার পদ্ধতি শেখার ক্ষেত্রে এই ফিল্ড ক্যাম্পিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। '

শিক্ষকরা আরও বলেন, 'এবারের প্রতিটি গ্রুপই তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতাকে যেভাবে পোস্টারে রূপ দিয়েছে, তা এক কথায় অসাধারণ। এটি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, দলগত কাজের মানসিকতা এবং সৃজনশীলতাকে অনেকখানি বাড়িয়ে দেবে। '

পুঁথিগত বিদ্যার সাথে বাস্তবতার এই মেলবন্ধন আগামী দিনে তাদের দক্ষ সমাজকর্মী হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বিভাগের শিক্ষকরা।

পোস্টার প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. ইসমাঈল হোসেন, বিভাগীয় প্রধান অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, বিভাগের অধ্যাপক ড. তুলসী কুমার দাস, অধ্যাপক ড. শফিকুর রহমান, অধ্যাপক আমিনা পারভীন, অধ্যাপক ড. আব্দুল জলিল, অধ্যাপক ড. আলী ওয়াক্কাস, অধ্যাপক ড. তাহমিনা ইসলাম, অধ্যাপক ফখরুল আলম, অধ্যাপক আবুল কাশেম, প্রভাষক তারিক এম এ কাইয়ুম, ইফতেখার আহমদ এবং ইসরাত জাহান ঝুমি।


নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
রাউজানের ‘ইউনিক ফুটবল ক্লাব’র খেলার মাঠ উদ্বোধন • ‎কর্ণফুলীর মইজ্জ্যারটেকে নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাসের ধাক্কায় আহত ৩ • হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা -সিসিক প্রশাসক • রাউজানে বিজয়া দশমীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ২৩৩ মন্ডপের প্রতিমা বিসর্জ্জন সম্পন্ন • চরপাথরঘাটায় নির্বাচনী প্রস্তুতি, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় জামায়াত প্রার্থীর • ‘সব মানুষের সমঅধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব’—কর্ণফুলীতে এমপি নিজাম • বৈরাগ ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চাই • ‘এমপি-পিএসের সুপারিশে নয়, নীতিমালা মেনেই নিয়োগ’—দাবি খাজা ট্রেডার্সের • রাউজানে রাস বিহারী ধাম মন্দিরে মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের বস্ত্র ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ • সিলেটের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখেছেন : পূজামণ্ডপ পরিদর্শনকালে সিসিক প্রশাসক • রাউজানের ‘ইউনিক ফুটবল ক্লাব’র খেলার মাঠ উদ্বোধন • ‎কর্ণফুলীর মইজ্জ্যারটেকে নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাসের ধাক্কায় আহত ৩ • হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা -সিসিক প্রশাসক • রাউজানে বিজয়া দশমীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ২৩৩ মন্ডপের প্রতিমা বিসর্জ্জন সম্পন্ন • চরপাথরঘাটায় নির্বাচনী প্রস্তুতি, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় জামায়াত প্রার্থীর • ‘সব মানুষের সমঅধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব’—কর্ণফুলীতে এমপি নিজাম • বৈরাগ ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চাই • ‘এমপি-পিএসের সুপারিশে নয়, নীতিমালা মেনেই নিয়োগ’—দাবি খাজা ট্রেডার্সের • রাউজানে রাস বিহারী ধাম মন্দিরে মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের বস্ত্র ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ • সিলেটের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখেছেন : পূজামণ্ডপ পরিদর্শনকালে সিসিক প্রশাসক •