ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

পিডিবি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়: লোডশেডিং কমানোর অনুরোধ জানালেন সিসিক প্রশাসক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং
  • পঠিত: ১১৩ বার
Overlay/Verification
জনদুর্ভোগ কমাতে লোডশেডিং কমাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে নগরভবনের সভাকক্ষে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অনুরোধ জানান। সিসিক প্রশাসক বলেন, বিদ্যুৎ এখন নগরবাসীর দৈনন্দিন জীবনের পাশাপাশি প্রায় প্রতিটি নাগরিক সেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে শুধু বাসাবাড়ি বা ব্যবসাপ্রতিষ্ঠান নয়, সিটি কর্পোরেশনের পানি সরবরাহ, সড়কবাতি, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন সেবা কার্যক্রমও ব্যাহত হয়। এতে শেষ পর্যন্ত ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। তিনি বলেন, প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ সিসিকের বিভিন্ন সেবা নিতে নগরভবনে আসেন। বিদ্যুৎ না থাকলে কম্পিউটার ও অনলাইনভিত্তিক সেবা কার্যক্রম ব্যাহত হয়। একই সঙ্গে পানি উত্তোলন ও সরবরাহ ব্যবস্থাও বাধাগ্রস্ত হয়। নগরীর আলোকায়ন ব্যবস্থার ওপরও এর প্রভাব পড়ে। আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগরবাসীকে কাঙ্ক্ষিত সেবা দেওয়া আমাদের দায়িত্ব। বিদ্যুৎ বিভ্রাটের কারণে কোনো নাগরিককে যেন অতিরিক্ত ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। নগরীর গুরুত্বপূর্ণ নাগরিক সেবাগুলো সচল রাখতে পিডিবির পক্ষ থেকে সহযোগিতা প্রয়োজন। জবাবে পিডিবির কর্মকর্তারা বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং লোডশেডিং পরিস্থিতির উন্নতির আশ্বাস দেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইমাম হোসেন বলেন, সিলেটে চাহিদার তুলনায় আমরা সরবরাহ পাচ্ছি কম। তাই বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে। সিসিক প্রশাসকের অনুরোধের প্রেক্ষিতে নগরবাসীর দুর্ভোগ লাঘবে লোডশেডিং কমানোর আশ্বাস দেন তিনি। মতবিনিময় সভায় নগরীর গুরুত্বপূর্ণ নাগরিক সেবাগুলো সচল রাখতে সিসিক ও পিডিবির মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। জরুরি প্রয়োজনে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়। মতবিনিময়কালে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ জেড এম আনোয়ারুজ্জামান, বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত, বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এবং বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী অনিক সরকার, বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকার সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/
বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক অনুষ্ঠিত হল শরতের কবিতা পাঠ শিকলবাহায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪, আশঙ্কাজনক আরও কয়েকজন ইউটার্ন নেওয়া কাভার্ডভ্যানের ধাক্কায় থেঁতলে গেল মাইক্রোবাস, নিহত ৩, আহত অনেকে রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের অভিষেক ও ঈদে মিলাদুন্নবী (দ) উপলক্ষে সেমিনার ডেঙ্গু প্রতিরোধে তরুণ সমাজের সাহায্য চান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে বিচার, ‘আওয়ামী দোসরদের’ শাস্তি—কর্ণফুলীতে ছাত্রদলের বিক্ষোভ হৃদরোগে আক্রান্ত শিশু অভ্রনীল বড়ুয়ার পাশে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) পরিবেশ রক্ষায় চট্টগ্রামের কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ সিলেটে পিপলস চ্যারিটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং সম্পন্ন পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক অনুষ্ঠিত হল শরতের কবিতা পাঠ শিকলবাহায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪, আশঙ্কাজনক আরও কয়েকজন ইউটার্ন নেওয়া কাভার্ডভ্যানের ধাক্কায় থেঁতলে গেল মাইক্রোবাস, নিহত ৩, আহত অনেকে রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের অভিষেক ও ঈদে মিলাদুন্নবী (দ) উপলক্ষে সেমিনার ডেঙ্গু প্রতিরোধে তরুণ সমাজের সাহায্য চান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে বিচার, ‘আওয়ামী দোসরদের’ শাস্তি—কর্ণফুলীতে ছাত্রদলের বিক্ষোভ হৃদরোগে আক্রান্ত শিশু অভ্রনীল বড়ুয়ার পাশে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) পরিবেশ রক্ষায় চট্টগ্রামের কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ সিলেটে পিপলস চ্যারিটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং সম্পন্ন পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন