ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

নানান কর্মসূচির মধ্যদিয়ে সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2026 ইং
  • পঠিত: ১২৭ বার
Overlay/Verification
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীর রেজিস্টারী মাঠ থেকে এক সুবিশাল বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, স্বৈরাচার উৎখাতের পর দেশের ধ্বংসস্তূপ পরিস্থিতি থেকে বাংলাদেশকে পুনরুদ্ধার করতে এবং কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে দেশের জনগণ আজ বিপুল প্রত্যাশা নিয়ে বিএনপি ও দলের নেতা তারেক রহমানের ওপর দায়িত্ব ন্যস্ত করেছে।iy প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “আগামী দিনে আমাদের মূল কাজ একটাই—সবকিছুর আগে বাংলাদেশ। দেশের স্বার্থ ও জনগণের কল্যাণকে সবার ওপরে রেখে আমাদের কাজ করে যেতে হবে।” তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপি পরিবারের প্রয়াত সকল নেতাকর্মীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন। গত ৫ই আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও জুলাই যুদ্ধের স্মৃতি উল্লেখ করে খন্দকার মুক্তাদির বলেন, তরুণ, যুবক, গৃহিণী ও সর্বস্তরের মানুষের আত্মত্যাগে যে পরিবর্তন এসেছে, তার পেছনে রয়েছে বীর শহীদদের রক্ত ও আহতদের ত্যাগ। তিনি জুলাই যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান। সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী এবং জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম। সংক্ষিপ্ত সমাবেশ শেষে রেজিস্টারী মাঠ থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে মহানগর বিএনপি ও বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও জাতীয়-দলীয় পতাকা হাতে নিয়ে সুশৃঙ্খলভাবে অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
‎কর্ণফুলীর মইজ্জ্যারটেকে নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাসের ধাক্কায় আহত ৩ • হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা -সিসিক প্রশাসক • রাউজানে বিজয়া দশমীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ২৩৩ মন্ডপের প্রতিমা বিসর্জ্জন সম্পন্ন • চরপাথরঘাটায় নির্বাচনী প্রস্তুতি, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় জামায়াত প্রার্থীর • ‘সব মানুষের সমঅধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব’—কর্ণফুলীতে এমপি নিজাম • বৈরাগ ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চাই • ‘এমপি-পিএসের সুপারিশে নয়, নীতিমালা মেনেই নিয়োগ’—দাবি খাজা ট্রেডার্সের • রাউজানে রাস বিহারী ধাম মন্দিরে মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের বস্ত্র ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ • সিলেটের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখেছেন : পূজামণ্ডপ পরিদর্শনকালে সিসিক প্রশাসক • রাঙ্গুনিয়ার বেতাগীতে ১০ পূজামণ্ডপে হুমাম কাদের চৌধুরী ও প্রবাসী নেতা ইসহাকের অর্থ বিতরণ • ‎কর্ণফুলীর মইজ্জ্যারটেকে নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাসের ধাক্কায় আহত ৩ • হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা -সিসিক প্রশাসক • রাউজানে বিজয়া দশমীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ২৩৩ মন্ডপের প্রতিমা বিসর্জ্জন সম্পন্ন • চরপাথরঘাটায় নির্বাচনী প্রস্তুতি, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় জামায়াত প্রার্থীর • ‘সব মানুষের সমঅধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব’—কর্ণফুলীতে এমপি নিজাম • বৈরাগ ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চাই • ‘এমপি-পিএসের সুপারিশে নয়, নীতিমালা মেনেই নিয়োগ’—দাবি খাজা ট্রেডার্সের • রাউজানে রাস বিহারী ধাম মন্দিরে মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের বস্ত্র ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ • সিলেটের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখেছেন : পূজামণ্ডপ পরিদর্শনকালে সিসিক প্রশাসক • রাঙ্গুনিয়ার বেতাগীতে ১০ পূজামণ্ডপে হুমাম কাদের চৌধুরী ও প্রবাসী নেতা ইসহাকের অর্থ বিতরণ •