ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

ছড়ালোক এর আয়োজনে সম্পন্ন হল লেখক কণ্ঠে ছড়াপাঠ ও আলোচনা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং
  • পঠিত: ৫৬ বার
Overlay/Verification
সিলেটের হাওয়া পাড়ায় সাহিত্য ক্যাফের কবি দিলওয়ার মঞ্চে অনুষ্ঠিত হলো সৃজনশীল ছড়াকারদের নিয়ে বিশেষ আয়োজন—‘লেখক কণ্ঠে ছড়াপাঠ ও আলোচনা’। শনিবার (৫ সেপ্টেম্বর) ছড়াসাহিত্যের ছোটোকাগজ ‘ছড়ালোক’ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছড়াকার শাহাদত বখত শাহেদ।আয়োজনে সৃজনশীল ছড়াকার হিসেবে উপস্থিত ছিলেন নব্বই দশকের অন্যতম লেখক দেলোয়ার হোসেন দিলু। তিনি নিজের কণ্ঠে বাছাইকৃত তিন গুচ্ছ ছড়া পাঠ করে শোনান। প্রায় বিশটি ছড়া পাঠের পর পঠিত ছড়াগুলোর বিষয়,ছন্দ,শব্দপ্রয়োগ ও সময়কাল নিয়ে সৃজনশীল আলোচনা ও সমালোচনা করেন সিলেটের তিন মেধাবী সাহিত্যিক—জয়নাল আবেদীন জুয়েল, মামুন সুলতান ও এখলাসুর রাহমান। দিলুর ছড়ায় যেমন এসেছে শিশুর মনস্তাত্ত্বিক বিকাশে ছড়ার শব্দ,ছন্দ ও আনন্দের বার্তা,তেমনি দেশপ্রেমের চেতনা এবং সমাজের নানা গ্লানি ও অসঙ্গতিকেও তিনি ছড়ার আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।অনুষ্ঠানের শুরুতে ছড়াকার কবির আশরাফ দেলোয়ার হোসেন দিলুর জীবনী পাঠ করেন। পরে সাহিত্য ক্যাফের পক্ষ থেকে ইলহাম সাদী দিলুকে উত্তরীয় পরিয়ে দেন। শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে শাহাদত বখত বলেন লেখকের দায়িত্ব শুধু লেখা পর্যন্ত শেষ হয়ে যায় না লেখার পাঠকপ্রিয়তা,শুদ্ধতা ও শিল্পমান নিয়েও ভাবতে হয়।একজন লেখক যদি তাঁর লেখার ওপর সঠিক আলোচনা-সমালোচনা না শোনেন, তাহলে তিনি সারাজীবন ভুলের মধ্যেই থেকে যেতে পারেন। এ বিষয়টিকে গুরুত্ব দিয়েই ‘ছড়ালোক’-এর এই আয়োজন।অনুষ্ঠানে আলোচনায় আরও অংশগ্রহণ করেন ছড়াকার এখলাসুর রাহমান,জয়নাল আবেদীন জুয়েল।আলোচক কবি মামুন সুলতান দিলুর দেশাত্মবোধক ছড়াগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেন।তিনি প্রথমে সাহিত্যে ছড়ার গুরুত্ব তুলে ধরেন এবং ছড়ার শৈল্পিক রূপের নানা দিক ব্যাখ্যা করেন। তাঁর মতে,স্বল্প সময়ে সরাসরি পাঠকের কাছে কোনো বিষয় পৌঁছে দেওয়ার যে শক্তি ছড়ার রয়েছে, সাহিত্যের অন্য অনেক মাধ্যমে তা সম্ভব নয়। দিলুর ছড়ার গঠনে বিষয়গত সাদৃশ্যের পাশাপাশি কিছু কিছু অসঙ্গতিও তিনি চিহ্নিত করেন এবং সেগুলো সংশোধনের পরামর্শ দেন। আলোচনা শেষে নিজের বক্তব্যে দেলোয়ার হোসেন দিলু আবেগাপ্লুত হয়ে আলোচক, উপস্থিত লেখক, ছড়াপ্রেমী ও আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে শ্রবণ করেন কামাল আহমদ, ইলহাম সাদী, ফুয়াদ বিন রশীদ,মনজুর মোহাম্মদ, মিনহাজ ফয়সল, লিপি খান, শহীদুল ইসলাম লিটন,ডঃ লোকমান হেকিম, সাজিদ মিয়া, কবির আশরাফ,উজ্জল হাসান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/
ইউটার্ন নেওয়া কাভার্ডভ্যানের ধাক্কায় থেঁতলে গেল মাইক্রোবাস, নিহত ৩, আহত অনেকে রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের অভিষেক ও ঈদে মিলাদুন্নবী (দ) উপলক্ষে সেমিনার ডেঙ্গু প্রতিরোধে তরুণ সমাজের সাহায্য চান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে বিচার, ‘আওয়ামী দোসরদের’ শাস্তি—কর্ণফুলীতে ছাত্রদলের বিক্ষোভ হৃদরোগে আক্রান্ত শিশু অভ্রনীল বড়ুয়ার পাশে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) পরিবেশ রক্ষায় চট্টগ্রামের কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ সিলেটে পিপলস চ্যারিটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং সম্পন্ন পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য সাংবাদিক আমীর হোসেন সোহাগকে ক্লিন ফাউন্ডেশনের সম্মাননা বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ইউটার্ন নেওয়া কাভার্ডভ্যানের ধাক্কায় থেঁতলে গেল মাইক্রোবাস, নিহত ৩, আহত অনেকে রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের অভিষেক ও ঈদে মিলাদুন্নবী (দ) উপলক্ষে সেমিনার ডেঙ্গু প্রতিরোধে তরুণ সমাজের সাহায্য চান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে বিচার, ‘আওয়ামী দোসরদের’ শাস্তি—কর্ণফুলীতে ছাত্রদলের বিক্ষোভ হৃদরোগে আক্রান্ত শিশু অভ্রনীল বড়ুয়ার পাশে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) পরিবেশ রক্ষায় চট্টগ্রামের কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ সিলেটে পিপলস চ্যারিটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং সম্পন্ন পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য সাংবাদিক আমীর হোসেন সোহাগকে ক্লিন ফাউন্ডেশনের সম্মাননা বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ