ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
  • পঠিত: ১২১ বার
Overlay/Verification
উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান,সিলেট

স্কলার্সহোম মেজরটিলা কলেজ ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৯৫ দশমিক ৩৩ শতাংশ পাসের হার অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৩০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২৮৬ জন। জিপিএ-৫ পেয়েছে একজন শিক্ষার্থী। প্রকাশিত ফলাফল অনুযায়ী, উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১০১ জন জিপিএ-৪ থেকে ৫-এর নিচে এবং ১৮৪ জন জিপিএ-৪-এর নিচে নম্বর পেয়েছে। বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগের বাংলা ভার্সনে পাসের হার ৯৬ দশমিক ৫ শতাংশ, ইংরেজি ভার্সনে ৮৮ দশমিক ৫ শতাংশ, মানবিক বিভাগে ৯৫ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৯৫ দশমিক ৫ শতাংশ। এবারের ফলাফলে উল্লেখযোগ্য বিষয় হলো, অনুত্তীর্ণ ১৪ জন শিক্ষার্থীর কেউই একাধিক বিষয়ে অকৃতকার্য হয়নি। এ অবস্থায় শিক্ষার্থীদের দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পরবর্তী পরীক্ষায় শতভাগ পাস নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। ফলাফল প্রকাশের পরপরই তিনি বিভাগীয় প্রধান ও বিষয়ভিত্তিক শিক্ষকদের নিয়ে জরুরি পর্যালোচনা সভা করেন। সভায় শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট পৃথকভাবে বিশ্লেষণ করে ফলাফলের দুর্বল দিকগুলো চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষকদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন অধ্যক্ষ। কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, ধারাবাহিক মূল্যায়ন, বিশেষ ক্লাস, মডেল টেস্ট এবং অভিভাবকদের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে বছরজুড়ে শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ ফলাফল অর্জিত হয়েছে। তিনি আরও বলেন, আমরা এ ফলাফলে পুরোপুরি সন্তুষ্ট নই। ফলাফলের বিস্তারিত পর্যালোচনা করে শিক্ষার্থীদের দুর্বলতার মূল কারণগুলো চিহ্নিত করা হবে। অনুত্তীর্ণ শিক্ষার্থীদের বিশেষ প্রস্তুতির আওতায় এনে আগামী এক মাসের মধ্যে অনুষ্ঠেয় পরবর্তী পরীক্ষায় শতভাগ পাস নিশ্চিত করতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাব, ইনশাআল্লাহ। শিক্ষার মানোন্নয়নে কলেজের অঙ্গীকার তুলে ধরে অধ্যক্ষ বলেন, আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নয়; বরং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতার বিকাশ ঘটানো। এবারের ফলাফল থেকে শিক্ষা নিয়ে দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি ফলাফলে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাঁদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।-বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
মহান মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলি বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ • অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী • রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা • বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু • তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম • মরহুম নাজিম উদ্দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ • প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির • বৃষ্টিভেজা বিকেলে জার্সি উন্মোচন ও প্রীতি ম্যাচ, বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের আয়োজন • এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর • চট্টগ্রামে ‘উৎসবে’র দু’টি আউটলেটের ১২ হাজারের বেশি পণ্য পাওয়া যাবে ফুডপ্যান্ডায় • মহান মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলি বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ • অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী • রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা • বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু • তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম • মরহুম নাজিম উদ্দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ • প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির • বৃষ্টিভেজা বিকেলে জার্সি উন্মোচন ও প্রীতি ম্যাচ, বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের আয়োজন • এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর • চট্টগ্রামে ‘উৎসবে’র দু’টি আউটলেটের ১২ হাজারের বেশি পণ্য পাওয়া যাবে ফুডপ্যান্ডায় •