ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

অস্বাস্থ্যকর বাতাসে ঢাকা পঞ্চম, শীর্ষে লাহোর ও দিল্লি

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৯৫১ বার
ফাইল ফটো
Overlay/Verification
ফাইল ফটো
দক্ষিণ এশিয়ায় শীতের আগমনের সঙ্গে সঙ্গে ফের বাড়ছে বায়ুদূষণ। বিশ্বজুড়ে দূষিত শহরের তালিকায় এবারও শীর্ষে পাকিস্তানের লাহোর, দ্বিতীয় স্থানে ভারতের রাজধানী দিল্লি এবং তৃতীয় স্থানে কলকাতা। চতুর্থ স্থানে রয়েছে কাতারের দোহা, আর পঞ্চম অবস্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। আন্তর্জাতিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (IQAir)–এর মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটের পর্যবেক্ষণে এ তথ্য উঠে এসেছে।

লাহোরের বায়ুদূষণ সূচক (AQI) ছিল ২২১, যা “খুবই অস্বাস্থ্যকর” হিসেবে বিবেচিত। দিল্লির স্কোর ১৮৬ এবং কলকাতার ১৬৪—দুটিই “অস্বাস্থ্যকর” পর্যায়ে। দোহায় সূচক ১৬২ এবং ঢাকায় ১৫৯, যা একইভাবে অস্বাস্থ্যকর মানদণ্ডে পড়ে। বিশেষজ্ঞদের মতে, এই মাত্রার বায়ুদূষণ সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টে ভুগছেন এমন ব্যক্তিদের জন্য।

পর্যবেক্ষণ অনুযায়ী, ০ থেকে ৫০ এর মধ্যে স্কোর থাকলে বাতাসকে “ভালো” বলা হয়, ৫১–১০০ “সহনীয়” বা “মধ্যম”, ১০১–১৫০ “সংবেদনশীল গোষ্ঠীর জন্য ক্ষতিকর”, ১৫১–২০০ “অস্বাস্থ্যকর”, আর ২০০-এর ওপরে “খুবই অস্বাস্থ্যকর” বা “বিপজ্জনক” হিসেবে ধরা হয়।

পরিবেশবিদরা বলছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে শিল্প কারখানা, যানবাহনের ধোঁয়া, নির্মাণ কাজের ধুলাবালি এবং কৃষিজ বর্জ্য পোড়ানোর কারণে শীতকালে বায়ুদূষণ আশঙ্কাজনক হারে বেড়ে যায়। বাংলাদেশেও ইতিমধ্যে রাজধানী ঢাকায় দূষণের মাত্রা বেড়েছে। তারা মনে করেন, এখনই কার্যকর উদ্যোগ না নিলে আসন্ন শীত মৌসুমে দূষণের মাত্রা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

বিশেষজ্ঞরা বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা, যানবাহনের নির্গমন নিয়ন্ত্রণ, নির্মাণসাইটে ধুলা প্রতিরোধ ব্যবস্থা এবং শিল্পকারখানায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দিয়েছেন। তাদের মতে, বায়ুর মান উন্নয়ন এখন শুধু পরিবেশের প্রশ্ন নয়—এটি জনস্বাস্থ্য ও নগর টিকে থাকার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Sarwar Rana

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে ২ নম্বর ওয়ার্ড বিএনপির মানববন্ধন • মহান মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলি বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ • অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী • রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা • বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু • তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম • মরহুম নাজিম উদ্দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ • প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির • বৃষ্টিভেজা বিকেলে জার্সি উন্মোচন ও প্রীতি ম্যাচ, বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের আয়োজন • এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর • পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে ২ নম্বর ওয়ার্ড বিএনপির মানববন্ধন • মহান মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলি বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ • অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী • রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা • বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু • তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম • মরহুম নাজিম উদ্দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ • প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির • বৃষ্টিভেজা বিকেলে জার্সি উন্মোচন ও প্রীতি ম্যাচ, বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের আয়োজন • এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর •