ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

ওয়েস্ট ইন্ডিজ আমাদের ‘টাফ টাইম’ দিয়েছে: লিটন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৫৮৪ বার
Overlay/Verification
লিটন দাস টি-২০ সিরিজ শুরুর আগেই প্রত্যাশাটা ব্যক্ত করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজ যেন তাদের চ্যালেঞ্জের মুখে ফেলে। চ্যালেঞ্জে তো ফেলেছেই, গতকালের জয়ের মধ্যে ড্যারেন স্যামির শিষ্যরা টাইগারদের হোয়াইটওয়াশই করে দিলো। ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে তারা। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে রোমারিও শেফার্ডের হ্যাটট্রিকের পর রোস্টন চেজ ও আকিম অগাস্তের দুই ফিফটিতে ৫ উইকেটে জিতেছে সফরকারী দল। এই হারের পর লিটনের মুখে ফিরে এল সেই ‘চ্যালেঞ্জ’ প্রসঙ্গ। সংবাদ সম্মেলনে দলপতি বলেন, ‘সিরিজ শুরু হওয়ার আগেও বলেছিলাম, ‘‘আমি চাই এখান থেকে একটা টাফ টাইম আসুক।’’ আমার মনে হয় তারা সব জায়গা থেকেই টাফ টাইম দিয়েছে। ভালো বল করেছে, ব্যাটিংও খুব ভালো হয়েছে।’ বাংলাদেশের ১৫১ রানে অলআউট হওয়ার ইনিংসে তানজিদ তামিমের ৮৯ ও সাইফ হাসানের ২৩ বাদে আর কেউ দশের ঘরও ছুঁতে পারেননি। ব্যাটিং ব্যর্থতার এই চিত্র কেবল এই ম্যাচে না, বাংলাদেশের জন্য নিয়মিত ঘটনা। রান করার দিক থেকে বলতে গেলে সবাই অধারাবাহিক। এতে অবশ্য লিটন চিন্তার কিছু দেখছেন না। ‘চিন্তার কোনো বিষয় না। এখানে যারা ক্রিকেট খেলে তারা প্রুভেন। অনেক দিন ধরেই খেলে আসতেছে। মাঝেমধ্যে দুয়েকটা সিরিজ এমন যেতে পারে।’ বাংলাদেশি ব্যাটারদের অধারাবাহিকতার কারণ হিসেবে লিটন বলেছেন বিরতিহীনতার কথা। ‘অলমোস্ট দুই–আড়াই মাস ধরে ক্রিকেট খেলছে, ব্যাক টু ব্যাক। আমার মনে হয় মাঝেমধ্যে বিরতিও গুরুত্বপূর্ণ। এখন একটা বিরতি আছে। এটার পর আবার রিফ্রেশ হয়ে আসতে পারবে। মনে হয় ভালো কিছুই হবে।’ জাকের আলীর গায়ে ফিনিশারের তকমা। এক সময় বড় বড় ছক্কাও মারতে পারতেন তিনি। কিন্তু সম্প্রতি যেন কী হয়ে গেছে তার, রানই করতে পারছেন না। তাকে লিটনের পরামর্শ, ‘কামব্যাকের একটাই অপশন। সাহস রাখা। খুব একটা চিন্তিত না হওয়া। চিন্তা করলে নেগেটিভ চিন্তাটাই বেশি আসবে। পজিটিভ আসবে না। পজিটিভ চিন্তা করতে পারলে খুব ভালো। সব সময় বলব, এরকম স্ট্রাগল করলে নিজেকে সময় দেয়া, যেসব মানুষ সব সময় হেল্প করে তাদের সঙ্গে উঠাবসা করা। আমার মনে হয় সে শিগগির কামব্যাক করবে এবং ভালো মতোই করবে।’

নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
‎কর্ণফুলীর মইজ্জ্যারটেকে নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাসের ধাক্কায় আহত ৩ • হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা -সিসিক প্রশাসক • রাউজানে বিজয়া দশমীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ২৩৩ মন্ডপের প্রতিমা বিসর্জ্জন সম্পন্ন • চরপাথরঘাটায় নির্বাচনী প্রস্তুতি, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় জামায়াত প্রার্থীর • ‘সব মানুষের সমঅধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব’—কর্ণফুলীতে এমপি নিজাম • বৈরাগ ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চাই • ‘এমপি-পিএসের সুপারিশে নয়, নীতিমালা মেনেই নিয়োগ’—দাবি খাজা ট্রেডার্সের • রাউজানে রাস বিহারী ধাম মন্দিরে মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের বস্ত্র ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ • সিলেটের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখেছেন : পূজামণ্ডপ পরিদর্শনকালে সিসিক প্রশাসক • রাঙ্গুনিয়ার বেতাগীতে ১০ পূজামণ্ডপে হুমাম কাদের চৌধুরী ও প্রবাসী নেতা ইসহাকের অর্থ বিতরণ • ‎কর্ণফুলীর মইজ্জ্যারটেকে নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাসের ধাক্কায় আহত ৩ • হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা -সিসিক প্রশাসক • রাউজানে বিজয়া দশমীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ২৩৩ মন্ডপের প্রতিমা বিসর্জ্জন সম্পন্ন • চরপাথরঘাটায় নির্বাচনী প্রস্তুতি, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় জামায়াত প্রার্থীর • ‘সব মানুষের সমঅধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব’—কর্ণফুলীতে এমপি নিজাম • বৈরাগ ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চাই • ‘এমপি-পিএসের সুপারিশে নয়, নীতিমালা মেনেই নিয়োগ’—দাবি খাজা ট্রেডার্সের • রাউজানে রাস বিহারী ধাম মন্দিরে মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের বস্ত্র ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ • সিলেটের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখেছেন : পূজামণ্ডপ পরিদর্শনকালে সিসিক প্রশাসক • রাঙ্গুনিয়ার বেতাগীতে ১০ পূজামণ্ডপে হুমাম কাদের চৌধুরী ও প্রবাসী নেতা ইসহাকের অর্থ বিতরণ •