ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

রিশাদকে অপ্রতিরোধ্য করে তুলতে এবার ফ্লিপার-স্লাইডারের দীক্ষা দিচ্ছেন মুশতাক

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৬৩৭ বার
Overlay/Verification
বাংলাদেশের লেগ স্পিনে এখন একজন আইকন রিশাদ হোসেন। আন্তর্জাতিক সার্কিটে তার দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই বদলে যেতে শুরু করেছে লাল সবুজের স্পিনারদের চিন্তাভাবনা। তার দেখাদেখি অনেকেই এখন আগ্রহী হচ্ছে স্পিনের এই দিকটায় বলে মনে করেন টাইগারদের স্পিন কোচ মুশতাক আহমেদ। গুগলির পর এবার ফ্লিপার এবং স্লাইডার নিয়ে কাজ করছেন রিশাদ। মুশতাকের আশা দ্রুতই লেগ স্পিনারদের সবগুলো স্টক বল দেখা যাবে এই লেগির ঝুলিতে। রিশাদ হোসেন, বাংলাদেশের আর পাঁচজন ক্রিকেটার থেকে একটু আলাদা। ৬ ফিট ২ ইঞ্চি উচ্চতার এই স্পিনারকে আলাদা করা যায় খুব সহজেই। সেটা যে শুধু তার উচ্চতা বা দেহ ভঙ্গিমার কারণে, তা কিন্তু নয়। আন্তর্জাতিক সার্কিটে রিশাদের পারফরম্যান্সটাও তাকে আলাদা করে অন্য সবার চেয়ে। বাংলাদেশ ক্রিকেটের চিরদিনের আফসোস লেগ স্পিনার। সে জায়গায় রিশাদ যেন প্রচন্ড গরমের পর এক পশলা বৃষ্টির মতো অনুভূতি জাগায় এখন দেশের ক্রিকেটে। টাইগার স্কোয়াডের এই অটোচয়েজ ক্রিকেটারের বন্দনা তাই সবার মুখে মুখে। মূলত পাকিস্তানি কিংবদন্তী লেগস্পিনার মুশতাক আহমেদের হাতে পড়েই বদলে গেছেন রিশাদ হোসেন। যদিও, এই কৃতিত্ব একা নিতে চান না মুশতাক। তার দাবি, রিশাদের কঠোর পরিশ্রমই তাকে এগিয়ে এনেছে এতটা দূর। আর শুধু তাই নয়, মুশতাকের মতে রিশাদকে দেখে এখন অনেকেই আগ্রহী হচ্ছে ক্রিকেটের এই বিরল রহস্য উন্মোচনে। মুশতাক বলেন, ‘ক্রিকেটে সব সময় একজন আইকন প্রয়োজন হয়। রিশাদ তোমাদের লেগ স্পিন আইকন। আন্তর্জাতিক ম্যাচগুলোতে তার পারফরম্যান্স এখন তরুণদের আগ্রহী করে তোলে। আমি বাংলাদেশে অনেককে পেয়েছি, তারা এখন রিশাদের মতো বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং করতে চায়। এটা যেকোনো দেশের এগিয়ে যাওয়ার পথে প্রথম ধাপ। খুব দ্রুতই হয়তো আমরা আরও মানসম্মত স্পিনার পাব।’ ক্রিকেট মাঠে লেগ স্পিনারদের জন্য কাজটা বরাবরই কঠিন। কারণ হিসেবে ধরা হয় এর স্টকবলগুলোর দুষ্প্রাপ্যতা। অনেক ভালো লেগস্পিনার আছে যাদের গুগলি খুব একটা কার্যকর নয়। কিন্তু রিশাদের হাতের কাজে মুগ্ধ মুশতাক। তার আশা দ্রুতই গুগলির মতো ফ্লিপার-স্লাইডারেও পরিপক্ক হয়ে উঠবেন রিশাদ হোসেন। তিনি বলেন, ‘গুগলি একটি শিল্প। সবাই এটা ব্যবহার করতে পারে না। রিশাদ অনেকটাই এটা আয়ত্ত করে ফেলেছে। এবার উইন্ডিজের বিপক্ষে সে দুটি উইকেট পেয়েছে এ ডেলিভারিতে। এখন সে থার্ড স্টক বল নিয়ে কাজ করছে। যাকে আমরা ফ্লিপার ও স্লাইডার বলি। এ দুটো হলে রিশাদ অপ্রতিরোধ্য হয়ে উঠবে। তবে সবার আগে বেসিক ঠিক রাখতে হবে। পারফরম্যান্সের জন্য এটা মূখ্য।’ এরপরও কথা থাকে কিছু। বাংলাদেশের স্পিনারদের চিরায়ত সমস্যা যে ধারাবাহিকতা। পিচের সুবিধা না পেলে খুব একটা বিধ্বংসী রূপে এখানে পাওয়া যায় না রিশাদকেও। বিষয়টা মানেন মুশতাক, তাই তো সমস্যা উত্তরণে দিলেন টোটকা। টাইগারদের এ কোচ বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে আপনি পিচের সুবিধা সব সময় পাবেন না। এটাই বাস্তবতা। স্পিনারদের এখানে কৌশলী হতে হবে। উইকেটের নির্ভরতা ছাড়াও বলের টার্ন করানো শিখতে হবে। সে জন্য বেসিক ঠিক রাখতে হবে। বেসিক শক্তিশালী হলে উইকেট কোনো সমস্যা না। আমিও রিশাদকে এই দীক্ষা দিচ্ছি। রিশাদের মতো আরও লেগস্পিনার বাংলাদেশকে উপহার দিতে চান মুশতাক আহমেদ। তাই তো সব বিদেশি কোচরা ম্যাচের ফাঁকে যখন থাকেন ছুটিতে তখন মুশিকে পাওয়া যায় মিরপুরের ইনডোরে। যেখানে স্থানীয় স্পিনারদের নিয়ে চলে তার কর্মযজ্ঞ।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী • রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা • বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু • তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম • মরহুম নাজিম উদ্দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ • প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির • বৃষ্টিভেজা বিকেলে জার্সি উন্মোচন ও প্রীতি ম্যাচ, বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের আয়োজন • এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর • চট্টগ্রামে ‘উৎসবে’র দু’টি আউটলেটের ১২ হাজারের বেশি পণ্য পাওয়া যাবে ফুডপ্যান্ডায় • একটি শিক্ষাবর্ষের অর্জিত জ্ঞান, মেধা ও অধ্যবসায় মূল্যায়নের গুরুত্বপূর্ণ সময় • অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী • রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা • বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু • তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম • মরহুম নাজিম উদ্দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ • প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির • বৃষ্টিভেজা বিকেলে জার্সি উন্মোচন ও প্রীতি ম্যাচ, বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের আয়োজন • এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর • চট্টগ্রামে ‘উৎসবে’র দু’টি আউটলেটের ১২ হাজারের বেশি পণ্য পাওয়া যাবে ফুডপ্যান্ডায় • একটি শিক্ষাবর্ষের অর্জিত জ্ঞান, মেধা ও অধ্যবসায় মূল্যায়নের গুরুত্বপূর্ণ সময় •