ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

শামীমকে বাদ দেয়ার আগে জানানো হয়নি– নির্বাচকদের বিরুদ্ধে লিটনের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৫৮৯ বার
Overlay/Verification
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়ানোর আগের দিন বোমা ফাটালেন লিটন দাস। টি-টোয়েন্টি সিরিজের দল থেকে শামীম হোসেন পাটোয়ারির বাদ পড়া নিয়ে নির্বাচকদের দিকে আঙুল তুলেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। লিটনের অভিযোগ–তাকে না জানিয়েই দল থেকে বাদ দেয়া হয়েছে এই বাঁহাতিকে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহিদ ফ্ল্যাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। তার আগে আজ (২৬ নভেম্বর) সংবাদ সম্মেলনে নির্বাচকদের বিরুদ্ধে অভিযোগ তুললেন অধিনায়ক লিটন দাস। আয়ারল্যান্ড সিরিজের দল থেকে শামীম হোসেন পাটোয়ারিকে বাদ দেয়ার ব্যাপারে তাকে কিছু জানানো হয়নি বলে দাবি টাইগার দলপতির।

অভিযোগের সুরে লিটন বলেন, 'শামীম পাটোয়ারি কেন বাদ পড়েছে আমি জানি না। ও আমার গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এখন আমি যে ওকে সরি বলবো সে সুযোগটাও তো নেই।'

দল নির্বাচনে নির্বাচকরা অধিনায়কের মতামতের তোয়াক্কা করছেন না বলেও অভিযোগ তুলেছেন লিটন।  বিরক্তি না লুকিয়েই স্পষ্টভাষায় তিনি বলেন, 'আগে জানতাম ক্যাপ্টেনকে বলে দল বানানো হয়। কদিন আগে জানলাম আমাকে যে দল দিবে তাই নিয়েই খেলতে হবে। এভাবে কাজ করা কঠিন।'

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দলের বিপর্যয়ের মুহূর্তেও শামীমের অবিবেচক শটে আউট হওয়া নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন লিটন।  

১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪.২ ওভারে ৩৮ রানে ৩ উইকেট হারানোর পর ক্রিজে নেমেছিলেন শামীম। কিন্তু ইনিংসের ষষ্ঠ ওভারে জেসন হোল্ডারকে পুল করতে গিয়ে বোল্ড হয়ে যান এই বাঁহাতি। ৪ বলে ১ রান করে যেভাবে শামীম আউট হয়েছেন, তা অগ্রহণযোগ্য মনে হয়েছিল অধিনায়ক লিটনের।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে লিটন বলেছিলেন, ‘শামীম যেভাবে ব্যাটিং করেছে, সেটা সত্যিই হতাশাজনক। তার দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল। এমন পরিস্থিতিতে অভিজ্ঞতা ও স্থিরতা দেখানো জরুরি ছিল।’

সেই সিরিজের আগ থেকেই অবশ্য রানখরায়  ভুগছিলেন শামীম । সবশেষ পাঁচ টি-টোয়েন্টিতে দুটিতেই ডাক মেরেছেন তিনি। দুবার আউট হয়েছেন ১ রান করে। বাকি ম্যাচে অবশ্য ৩৩ রান করেছিলেন। 

নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/
ইউটার্ন নেওয়া কাভার্ডভ্যানের ধাক্কায় থেঁতলে গেল মাইক্রোবাস, নিহত ৩, আহত অনেকে রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের অভিষেক ও ঈদে মিলাদুন্নবী (দ) উপলক্ষে সেমিনার ডেঙ্গু প্রতিরোধে তরুণ সমাজের সাহায্য চান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে বিচার, ‘আওয়ামী দোসরদের’ শাস্তি—কর্ণফুলীতে ছাত্রদলের বিক্ষোভ হৃদরোগে আক্রান্ত শিশু অভ্রনীল বড়ুয়ার পাশে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) পরিবেশ রক্ষায় চট্টগ্রামের কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ সিলেটে পিপলস চ্যারিটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং সম্পন্ন পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য সাংবাদিক আমীর হোসেন সোহাগকে ক্লিন ফাউন্ডেশনের সম্মাননা বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ইউটার্ন নেওয়া কাভার্ডভ্যানের ধাক্কায় থেঁতলে গেল মাইক্রোবাস, নিহত ৩, আহত অনেকে রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের অভিষেক ও ঈদে মিলাদুন্নবী (দ) উপলক্ষে সেমিনার ডেঙ্গু প্রতিরোধে তরুণ সমাজের সাহায্য চান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে বিচার, ‘আওয়ামী দোসরদের’ শাস্তি—কর্ণফুলীতে ছাত্রদলের বিক্ষোভ হৃদরোগে আক্রান্ত শিশু অভ্রনীল বড়ুয়ার পাশে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) পরিবেশ রক্ষায় চট্টগ্রামের কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ সিলেটে পিপলস চ্যারিটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং সম্পন্ন পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য সাংবাদিক আমীর হোসেন সোহাগকে ক্লিন ফাউন্ডেশনের সম্মাননা বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ