বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ
-
নিউজ প্রকাশের তারিখ :
Mar 18, 2026 ইং
-
পঠিত: ৩০৯ বার
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ
শহীদদের স্মরণে সিলেট নগরীর চৌহাট্টস্থ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয়।
রবিবার ১৪ ডিসেম্বর সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা,উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রিয়াজুল কবির, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া, অতিরিক্ত দায়িত্বে ডিসি-উত্তর) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আহমাদ মাঈনুল হাসান,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি সিটিএসবি) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ আফজাল হোসেনসহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ,বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ সহ অন্যান্য পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : Utfal Barua
কমেন্ট বক্স