মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
-
নিউজ প্রকাশের তারিখ :
Mar 18, 2026 ইং
-
পঠিত: ৫১৯ বার
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ আয়োজিত মঙ্গলবার ১৬ ডিসেম্বর দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে পুলিশ কমিশনার উপস্থিত বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা সহ উপহার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)মোঃ রিয়াজুল কবির, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন, ইএন্ডডি) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (মিডিয়া, অতিরিক্ত দায়িত্বে ডিসি-উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) আহমাদ মাঈনুল হাসান, এসএমপি পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গ।
নিউজটি আপডেট করেছেন : Utfal Barua
কমেন্ট বক্স