ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

শ্বাসরুদ্ধকর ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারাল সিলেট টাইটান্স ও দিনের অপর খেলায় রাজশাহীর দুর্দান্ত জয়

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৮৩২ বার
Overlay/Verification
উৎফল বড়ুয়া:: শ্বাসরুদ্ধকর ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারাল সিলেট টাইটান্স ও দিনের অপর খেলায় রাজশাহীর দুর্দান্ত জয়। ঢাকা ক্যাপিটালস অসম্ভবকে প্রায় সম্ভবই করে ফেলেছিলেন শামীম হোসেন পাটোয়ারী। দলকে নিয়ে গিয়েছিলেন জয়ের কিনারায়৷ তবে একটুর জন্য হার মানতে হলো শামীমকে। ৪৩ বলে ৮১ রানের মহাকাব্যিক এক ইনিংসের পরেও আসরে প্রথম হারের মুখ দেখলো ঢাকা ক্যাপিটালস। সিলেট টাইটান্সের বিপক্ষে ভালো শুরুর আভাস দিয়েও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে শক্তিশালী দলটিকে। সিলেটের জয়ের নায়ক আজমতউল্লাহ ওমরজাই। যিনি ব্যাট ও বল দুই বিভাগেই রেখে গেছেন স্পষ্ট ছাপ। ঢাকার হয়ে ব্যাট হাতে লড়াই চালান শামীম হোসেন পাটোয়ারি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। একাদশে দুটি পরিবর্তন এনে তাসকিন আহমেদ ও জুবাইদ আকবরিকে দলে নেয় ঢাকা। অন্যদিকে সিলেট সুযোগ দেয় আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। রনি তালুকদার ৭ বলে ১১ রান করে দলীয় ১৫ রানে ফিরে যান। ওয়ান ডাউনে নামা অধিনায়ক মেহেদী হাসান মিরাজও ব্যর্থ হন। ৭ বলে ৬ রান করে আউট হলে ২২ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট। সেই চাপ সামাল দেন পারভেজ হোসেন ইমন ও সাইম আইয়ুব। ইমন আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত রান তুললেও সাইম ছিলেন তুলনামূলক ধীরস্থির। পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব ৩৪ বলে করেন ২৯ রান। ইমন অল্পের জন্য আবারও ফিফটি মিস করেন। ৩২ বলে ৪৪ রান আসে তার ব্যাট থেকে, যেখানে ছিল দুটি চার ও দুটি ছক্কা। আফিফ হোসেন ধ্রুব ১৩ রান করে ফিরে গেলে আবারও চাপ বাড়ে সিলেটের ওপর। তবে শেষদিকে দৃশ্যপট পাল্টে দেন আজমতউল্লাহ ওমরজাই। ইংলিশ তরুণ ইথান ব্রুকসকে সঙ্গে নিয়ে ইনিংসের গতি বাড়ান তিনি। ১৫ রানে জীবন পাওয়া ওমরজাই একাধিকবার বেঁচে যাওয়ার সুযোগ কাজে লাগিয়ে ঢাকার বোলারদের ওপর চড়াও হন। বিশেষ করে সালমান মির্জার বলে একাধিক ক্যাচ মিস সিলেটের জন্য স্বস্তি হয়ে আসে। ইনিংসের শেষ বলে চার হাঁকিয়ে মাত্র ২৪ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন ওমরজাই। যা চলতি আসরের দ্রুততম ফিফটি। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৭৩ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় সিলেট। দীর্ঘদিন পর বিপিএলে ফেরা তাসকিন আহমেদ এই ম্যাচে ৪ ওভারে ৪৬ রান খরচ করেন। লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা ক্যাপিটালস। উসমান খান ১৫ বলে ২১ রান করলেও সাইফউদ্দিন, আকবরি, মিঠুন ও নাসির হোসেনের ব্যর্থতায় দ্রুতই ম্যাচ ঢাকার হাতছাড়া হওয়ার শঙ্কা দেখা দেয়। ষষ্ঠ উইকেটে শামীম হোসেন পাটোয়ারি ও সাব্বির রহমান কিছুটা প্রতিরোধ গড়েন। সাব্বির ১৯ বলে ২৩ রান করেন, একটি চার ও দুটি ছক্কায়। শামীম শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। শুধু ব্যবধানই কমাতে পেরেছে ঢাকা। শামীমের ব্যাট থেকে আসে ৪৩ বলে অপরাজিত ৮১ রান। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৭ রান। শুরুতে চমক দেখানো আমির সেই ওভারে ২০ রান দিলেও ফল বদলানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়ে ঢাকা ক্যাপিটালস, আর অলরাউন্ড নৈপুণ্যে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় সিলেট টাইটান্স। সিলেট টাইটান্স উক্ত জয়টি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে উৎসর্গ করেন। দিনের অপর খেলায় রংপুর বনাম রাজশাহীর নির্ধারিত ২০ ওভারের দুর্দান্ত খেলায় সমান সমান রানে সমতা হলে খেলা গড়ায় সুপার ওভারে রংপুরের বিপক্ষে রাজশাহীর দুর্দান্ত জয়।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
রাউজানের ‘ইউনিক ফুটবল ক্লাব’র খেলার মাঠ উদ্বোধন • ‎কর্ণফুলীর মইজ্জ্যারটেকে নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাসের ধাক্কায় আহত ৩ • হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা -সিসিক প্রশাসক • রাউজানে বিজয়া দশমীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ২৩৩ মন্ডপের প্রতিমা বিসর্জ্জন সম্পন্ন • চরপাথরঘাটায় নির্বাচনী প্রস্তুতি, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় জামায়াত প্রার্থীর • ‘সব মানুষের সমঅধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব’—কর্ণফুলীতে এমপি নিজাম • বৈরাগ ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চাই • ‘এমপি-পিএসের সুপারিশে নয়, নীতিমালা মেনেই নিয়োগ’—দাবি খাজা ট্রেডার্সের • রাউজানে রাস বিহারী ধাম মন্দিরে মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের বস্ত্র ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ • সিলেটের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখেছেন : পূজামণ্ডপ পরিদর্শনকালে সিসিক প্রশাসক • রাউজানের ‘ইউনিক ফুটবল ক্লাব’র খেলার মাঠ উদ্বোধন • ‎কর্ণফুলীর মইজ্জ্যারটেকে নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাসের ধাক্কায় আহত ৩ • হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা -সিসিক প্রশাসক • রাউজানে বিজয়া দশমীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ২৩৩ মন্ডপের প্রতিমা বিসর্জ্জন সম্পন্ন • চরপাথরঘাটায় নির্বাচনী প্রস্তুতি, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় জামায়াত প্রার্থীর • ‘সব মানুষের সমঅধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব’—কর্ণফুলীতে এমপি নিজাম • বৈরাগ ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চাই • ‘এমপি-পিএসের সুপারিশে নয়, নীতিমালা মেনেই নিয়োগ’—দাবি খাজা ট্রেডার্সের • রাউজানে রাস বিহারী ধাম মন্দিরে মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের বস্ত্র ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ • সিলেটের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখেছেন : পূজামণ্ডপ পরিদর্শনকালে সিসিক প্রশাসক •