পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় সিলেট এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
-
নিউজ প্রকাশের তারিখ :
Mar 18, 2026 ইং
-
পঠিত: ৫২২ বার
ঐতিহ্যবাহী পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, সিলেট এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপি পুলিশ কমিশনার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক, এসএমপি, সিলেট-এর সভানেত্রী সিদরাতুল মুনতাহা, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায় সহ এসএমপি‘র অন্যান্য অফিসারবৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মোঃ আফতাব চৌধুরী, বিদ্যালয়ে শিক্ষকবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয় কর্তৃক এসএমপি‘র পুলিশ কমিশনার সহ অন্যান্য অফিসারদের প্রীতি উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তী। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যগণ ও অভিভাবকবৃন্দ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয় এছাড়াও শিক্ষার্থীরা অনুষ্ঠানে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে, যা উপস্থিত সবাই উপভোগ করেন।
নিউজটি আপডেট করেছেন : Utfal Barua
কমেন্ট বক্স