ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

সিলেট-২ আসনের বিজয় ইলিয়াস আলী ও বিশ্বনাথ-ওসমানীনগরবাসীর জন্য উৎসর্গ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৩৫৭ বার
Overlay/Verification
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী তাহসিনা রুশদীর লুনা। তিনি সাবেক বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী। সিলেট-২ আসনের বিজয় ইলিয়াস আলী ও বিশ্বনাথ-ওসমানীনগরবাসীর জন্য উৎসর্গ করেছেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, লুনা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মুহা. মুনতাসির আলীকে ৭৯ হাজার ২৫১ ভোটের বড় ব্যবধানে পরাজিত করেন। ধানের শীষ প্রতীক নিয়ে তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৯৭ ভোট। অন্যদিকে দেয়ালঘড়ি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা মুনতাসির আলী পেয়েছেন ৩৭ হাজার ৪৪৬ ভোট। উল্লেখ্য, সিলেট-২ আসনটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। এবারের নির্বাচনে বড় ব্যবধানে জয় বিএনপির জন্য একটি তাৎপর্যপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স