বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ঢাকার আয়োজনে দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান সম্পন্ন
-
নিউজ প্রকাশের তারিখ :
Apr 16, 2026 ইং
-
পঠিত: ১০ বার
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ঢাকার সকল সদস্যদের পরিবার সহ সকলের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে ১৪৩৩ বাংলা বর্ষবরণ অনুষ্ঠান মঙ্গলবার (১৪ এপ্রিল, ১লা বৈশাখ) দিনব্যাপী নানান অনুষ্ঠান মালার মধ্য দিয়ে সম্পন্ন হয় অপেক্ষা হলরুমে।
বিশেষ করে দুপুরবেলা বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু ও বাবৌযুপ ঢাকার সহ সভাপতি এ্যানি চৌধুরীর আয়োজনে সকালে পান্তা -ইলিশ, দুপুরে গরম ভাতের সাথে বিভিন্ন রকমের ভর্তা, কয়েক রকমের মাছ ভাজি, পাঁচন, বিভিন্ন ধরনের সবজি ও আচার সহ আরো অনেক আইটেম খুব সুস্বাদু ও উপভোগ্য ছিল। বিকাল বেলা তরমুজ,আটকড়ই, নারু, নিমকি, গজা সহ গরম চা ও হরেক প্রকার মিষ্টি অসাধারণ ছিল, সংঘটনের সদস্যদের অংশগ্রহণে সাধারন সম্পাদক সজীব বড়ুয়া সাজুর সঞ্চালনায় লোকজ সাংস্কৃতিক অনুস্ঠান ছিল উপভোগ্য। সংগীত পরিবেশন করেন অতিথি শিল্পী ফারজানা রনি, সংগঠনের নবীন শিল্পী তাথৈ সহ ও অন্যান্য শিল্পীবৃন্দ, নাল ও তবলায় ছিলেন আর্য ও তাধিন, পরিশেষে সবার সৌজন্যে রাতের খাবার পরিবেশন করা হয়, সারাদিন ব্যাপী অনুষ্ঠানে যারা শ্রম, মেধা ও সংগঠনের জন্য অর্থ দান দিয়ে তহবিল গঠনে অংশগ্রহণ করেছেন সবাই কে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান, বিশেষ ভাবে বৈখাখ উদযাপন কমিটির আহ্বায়ক লিটন বড়ুয়া ও সদস্য সচিব সমীরণ কুমার বড়ুয়ার অক্লান্ত পরিশ্রমের ফলে বৈশাখ উৎসব স্বার্থক হওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলে মঙ্গলময় ১৪৩৩ নববর্ষ কামনা বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ - জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু।
নিউজটি আপডেট করেছেন : Utfal Barua
কমেন্ট বক্স