ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

চরপাথরঘাটায় ১২তম শোহাদায়ে কারবালা মাহফিল শুরু হয়েছে

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 17, 2026 ইং
  • পঠিত: ৮৬৯ বার
Overlay/Verification

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে পবিত্র মহররম উপলক্ষে আহলে বায়তে রাসূল (সা.) এবং শহীদে কারবালার স্মরণে ১০ দিনব্যাপী ১২তম শোহাদায়ে কারবালা মাহফিল শুরু হয়েছে। বুধবার (১৭ জুন) থেকে শুরু হওয়া এ মাহফিল চলবে আগামী ২৬ জুন পর্যন্ত।
চরপাথরঘাটার তোতার বাপের হাট এলাকায় অবস্থিত হযরত শাহ ছমিউদ্দীন ফারুকী (রহ.) জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে প্রতিদিন এশার নামাজের পর মাহফিলের কার্যক্রম শুরু হচ্ছে। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিচ্ছেন।
মাহফিল পরিচালনা পরিষদ সূত্রে জানা যায়, ইসলামের ইতিহাসে কারবালার বেদনাবিধুর ঘটনার শিক্ষা, আহলে বায়তে রাসূল (সা.)-এর প্রতি ভালোবাসা এবং ইমাম হাসান (রা.) ও ইমাম হোসাইন (রা.)-এর ত্যাগ-তিতিক্ষার আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, ১ মহররম থেকে ১০ মহররম ১৪৪৮ হিজরি পর্যন্ত প্রতিদিন ধর্মীয় আলোচনা, কোরআন তেলাওয়াত, হামদ-নাত, মিলাদ, জিকির-আযকার এবং কারবালার ইতিহাসভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় অংশ নেবেন দেশের খ্যাতিমান আলেম ও ইসলামী বক্তারা।
মাহফিল পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ বলেন, কারবালার ঘটনা শুধু একটি ঐতিহাসিক অধ্যায় নয়, বরং সত্য, ন্যায়, ত্যাগ এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের এক অনন্য দৃষ্টান্ত। এ মাহফিলের মাধ্যমে সমাজে মানবিক মূল্যবোধ, নৈতিকতা এবং ইসলামের প্রকৃত শিক্ষা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
তারা আরও বলেন, প্রতিবছরের মতো এবারও মাহফিলকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় মুসল্লি, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সহযোগিতায় আয়োজনটি সম্পন্ন হচ্ছে।
মাহফিল পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আবুল হাসেম, সহ-সভাপতি মুহাম্মদ বদিউল আলম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নুল আবেদীনসহ আয়োজকরা ধর্মপ্রাণ মুসলমানদের মাহফিলে উপস্থিত থেকে শহীদে কারবালার শিক্ষা গ্রহণ এবং দোয়া মাহফিলে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
আয়োজকদের প্রত্যাশা, ১০ দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনের মাধ্যমে কারবালার আত্মত্যাগ, ধৈর্য ও সত্যের পক্ষে অবিচল থাকার শিক্ষা মানুষের মাঝে আরও বিস্তৃত হবে এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ধর্মীয় মূল্যবোধ জোরদার হবে।


নিউজটি আপডেট করেছেন : Sarwar Rana

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভায় সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী • ‘কর্ণফুলীতে উন্নয়ন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র কার্যকর হবে না’, এমপি নিজাম • চট্টগ্রাম দক্ষিণে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী, শ্রমিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান • রাউজানে সুদর্শন মহাবিহার-অগ্রসার মহাকমপ্লেক্সে প্রবারণা উদযাপন • রাউজানের ‘ইউনিক ফুটবল ক্লাব’র খেলার মাঠ উদ্বোধন • ‎কর্ণফুলীর মইজ্জ্যারটেকে নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাসের ধাক্কায় আহত ৩ • হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা -সিসিক প্রশাসক • রাউজানে বিজয়া দশমীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ২৩৩ মন্ডপের প্রতিমা বিসর্জ্জন সম্পন্ন • চরপাথরঘাটায় নির্বাচনী প্রস্তুতি, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় জামায়াত প্রার্থীর • ‘সব মানুষের সমঅধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব’—কর্ণফুলীতে এমপি নিজাম • আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভায় সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী • ‘কর্ণফুলীতে উন্নয়ন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র কার্যকর হবে না’, এমপি নিজাম • চট্টগ্রাম দক্ষিণে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী, শ্রমিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান • রাউজানে সুদর্শন মহাবিহার-অগ্রসার মহাকমপ্লেক্সে প্রবারণা উদযাপন • রাউজানের ‘ইউনিক ফুটবল ক্লাব’র খেলার মাঠ উদ্বোধন • ‎কর্ণফুলীর মইজ্জ্যারটেকে নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাসের ধাক্কায় আহত ৩ • হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা -সিসিক প্রশাসক • রাউজানে বিজয়া দশমীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ২৩৩ মন্ডপের প্রতিমা বিসর্জ্জন সম্পন্ন • চরপাথরঘাটায় নির্বাচনী প্রস্তুতি, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় জামায়াত প্রার্থীর • ‘সব মানুষের সমঅধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব’—কর্ণফুলীতে এমপি নিজাম •