ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

চা শ্রমিকদের ৮ দফা দাবি বাস্তবায়নে বিশেষ তদন্ত টিম গঠনের কথা জানালেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং
  • পঠিত: ১১০ বার
Overlay/Verification
চা শ্রমিকদের দৈনিক মজুরি ৪০০ টাকা নির্ধারণসহ ৮ দফা দাবি বাস্তবায়নে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ চেয়েছেন চা শ্রমিক নেতারা। শনিবার (১৫ আগস্ট) সকালে সিলেট নগরীর কুমারপাড়ার বাসভবনে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি জানান বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে চা শ্রমিক নেতৃবৃন্দ শ্রমিকের অধিকার, ভূমি ও জীবনমান উন্নয়ন সংক্রান্ত ৮ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি আনুষ্ঠানিকভাবে মন্ত্রীর হাতে তুলে দেন। মন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রমিক নেতাদের বক্তব্য ধৈর্য সহকারে শোনেন এবং তাদের ন্যায্য দাবিগুলো নিয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি জানান, চা বাগানগুলোর বাস্তবতা সরেজমিনে খতিয়ে দেখতে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ তদন্ত টিম গঠন করা হবে। ওই টিমের প্রতিবেদনের ভিত্তিতে সরকার সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। স্মারকলিপিতে উত্থাপিত ৮ দফা দাবিগুলো হল- বর্তমান ১৮৭.৪৩ টাকা থেকে বাড়িয়ে দৈনিক মজুরি ৪০০ টাকা নির্ধারণ, বসতভিটার স্থায়ী মালিকানা এবং সুলভ বাসগৃহ নিশ্চিত করা, চা শ্রমিক ইউনিয়নের দীর্ঘদিন স্থগিত থাকা নির্বাচন দ্রুত সম্পন্ন করা, শ্রম আইনে চা শ্রমিকদের ছুটি, গ্র্যাচুইটি ও উচ্ছেদসংক্রান্ত বৈষম্যমূলক ধারা সংশোধন, চা অঞ্চলগুলোতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা ও সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়া, ঐতিহ্য রক্ষায় ২১টি উপজেলায় "চা জনগোষ্ঠী শিল্পকলা একাডেমি" স্থাপন, বাকি ৬৭টি চা জনগোষ্ঠীকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে গেজেটভুক্ত করা ও ঐতিহাসিক 'মুল্লুকে চল' আন্দোলনের দিন ২০ মে-কে 'চা শ্রমিক দিবস' হিসেবে সরকারি স্বীকৃতি দেওয়া। বৈঠকে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পংকজ এ কন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, বিজয় হাজরা, সাংগঠনিক সম্পাদক পরেশ কালিন্দী, রাজু গোয়ালা, অর্থ-সম্পাদক ধনা বাউরী, কমল বুনার্জী, দেবু কাউরী ও রতন পালসহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/
শিকলবাহায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪, আশঙ্কাজনক আরও কয়েকজন ইউটার্ন নেওয়া কাভার্ডভ্যানের ধাক্কায় থেঁতলে গেল মাইক্রোবাস, নিহত ৩, আহত অনেকে রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের অভিষেক ও ঈদে মিলাদুন্নবী (দ) উপলক্ষে সেমিনার ডেঙ্গু প্রতিরোধে তরুণ সমাজের সাহায্য চান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে বিচার, ‘আওয়ামী দোসরদের’ শাস্তি—কর্ণফুলীতে ছাত্রদলের বিক্ষোভ হৃদরোগে আক্রান্ত শিশু অভ্রনীল বড়ুয়ার পাশে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) পরিবেশ রক্ষায় চট্টগ্রামের কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ সিলেটে পিপলস চ্যারিটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং সম্পন্ন পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য সাংবাদিক আমীর হোসেন সোহাগকে ক্লিন ফাউন্ডেশনের সম্মাননা শিকলবাহায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪, আশঙ্কাজনক আরও কয়েকজন ইউটার্ন নেওয়া কাভার্ডভ্যানের ধাক্কায় থেঁতলে গেল মাইক্রোবাস, নিহত ৩, আহত অনেকে রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের অভিষেক ও ঈদে মিলাদুন্নবী (দ) উপলক্ষে সেমিনার ডেঙ্গু প্রতিরোধে তরুণ সমাজের সাহায্য চান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে বিচার, ‘আওয়ামী দোসরদের’ শাস্তি—কর্ণফুলীতে ছাত্রদলের বিক্ষোভ হৃদরোগে আক্রান্ত শিশু অভ্রনীল বড়ুয়ার পাশে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) পরিবেশ রক্ষায় চট্টগ্রামের কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ সিলেটে পিপলস চ্যারিটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং সম্পন্ন পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য সাংবাদিক আমীর হোসেন সোহাগকে ক্লিন ফাউন্ডেশনের সম্মাননা