ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

সরস্বতীপুজোয় নিখুঁত হোক রূপটান

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৮৫৮ বার
Overlay/Verification
সাজসজ্জার গুরুত্বপূর্ণ অংশ ‘আই মেকআপ’। মুখের রূপটান খুব হালকা হলেও, চোখ জোড়া যদি সুন্দর করে সাজানো যায়, সেই আঁখিতে ডুবতে পারেন যে কেউ-ই। আনকোরা হাতে কী ভাবে সাজিয়ে তোলা যায় নয়ন জোড়া, জেনে নিন কৌশল।

সরস্বতীপুজো মানেই পাটভাঙা শাড়ি, নিয়মের বেড়াজাল পেরিয়ে বড় হয়ে ওঠা। এই একটি দিনই গার্লস স্কুলের গেট পেরোনোর অবাধ অধিকার থাকে ছাত্রদের। প্রতি দিনের দেখা সহপাঠীকেও যেন অন্য রকম লাগে শাড়ি পরে। এ পুজোয় জড়িয়ে থাকে কুলের গন্ধ, অঞ্জলির অছিলায় কারও হাতের স্পর্শ। আসলে এ এক প্রেমের দিনের উদ্‌যাপন।

এমন দিনে সেজে তো উঠতেই হবে। এ দিনের অলিখিত পোশাক মেয়েদের জন্য শাড়ি। সেই শাড়ির সঙ্গে মানানসই রূপটান না হলে চলে? কিন্তু পেশাদারদের মতো কাজল টানতে, আইশ্যাডো পরতে ক’জনই বা পারেন? তবে রূপটান সহজ হবে ছোট কয়েকটি কৌশল জানলেই। কী ভাবে চোখের মেকআপ করা যাবে আনকোরা হাতে?

প্রাইমার: চোখের মেকআপেরও প্রথম ধাপটি হওয়া উচিত প্রাইমার! এমনই বলেন পেশাদার রূপটান শিল্পীরা। কারণ, প্রাইমার যেমন চোখের উপরের পাতার কালচে ভাব বা অসমান বর্ণ ঢেকে সুন্দর ক্যানভাস তৈরি করে, তেমনই প্রাইমারের উপর আইশ্যাডো লাগালে তার রংটি উজ্জ্বল দেখায়। চট করে ঘেঁটে যায় না। ঘাম হলেও না।

চোখের আকার বুঝে মেকআপ: কারও চোখ গোলাকার হয়, কারও চোখ কাঠবাদামের আকৃতির হয়। ‘হুডেড’, ‘ড্রুপি’- চোখের আকারের এমন অনেক নাম রূপটানের জগতে পরিচিত। চোখের আকার বুঝে আইশ্যাডো বা আইলাইনার লাগালে, মেকআপ নিখুঁত হবে। চোখ যদি একটু গোল ধরনের হয় উইংড আইলাইনার লাগালে চোখটা একটু টানা দেখাবে।

চোখের নীচে বা উপরে কালি থাকলে বা কালো ভাব থাকলে দেখতে ভাল লাগে না। চোখ আরও ছোট, বসে যাওয়া মনে হয়। প্রথমেই কনসিলার দিয়ে চোখের উপর এবং নীচের অংশটি ঢেকে দেওয়া জরুরি। শিমারি এবং হালকা আইশ্যাডো চোখের মেকআপে বাড়তি নাটকীয়তা আনতে পারে। তবে কালচে বা গাঢ় বাদামির বদলে ন্যুড শেডের আইশ্যাডোর ব্যবহার ছোট চোখ বড় দেখাতে সাহায্য করে।

আইশ্যাডো স্টিক: চোখের মেকআপ অনেকটাই সহজ হতে পারে আইশ্যাডো স্টিকের দৌলতে। চোখের উপরের পাতায় আইলাইনারের মতো করে স্টিকটি ব্যবহার করুন। চোখের নীচে কাজলের মতো সেটি লাগিয়ে দিন। তার পর একটি ব্রাশের সাহায্য খুব ভাল করে সেটি উপরের পাতায় মিলিয়ে নিতে হবে। যেমন ভাবে কাজল স্মাজ করে, সে ভাবে মিশিয়ে নিতে হবে নীচের অংশটিও। হাতের কাছে থাকা ন্যুড বা হালকা শেডের লিপস্টিক দিয়েও এই ভাবে আইশ্যাডো লাগিয়ে দেখতে পারেন।

রং এবং শিমার: প্যালেটে থাকা আইশ্যাডো ব্যবহার করে প্রথমে হালকা রংই বেছে নেওয়া ভাল। কারণ, আইশ্যাডো ব্যবহারে দক্ষতা না থাকলে গাঢ় রং ব্যবহারে মেকআপ নষ্ট হতে পারে। চোখের উপরের পাতার মাঝের অংশে হালকা রঙের কোনও শিমার ব্যবহার করলেও চোখটি সুন্দর দেখাবে।

আই পেনসিল: তুলি দিয়ে আইলাইনার টানা রীতিমতো অভ্যাসের ব্যপার। নিখুঁত টান দিতে না পারলে চোখের মেকআপ মাটি হয়ে যাবে। বদলে ভাল কোনও রঙিন বা কালো কিংবা গাঢ় খয়েরি আই পেনসিল ব্যবহার করতে পারেন। এগুলি ব্যবহার করা তুলনামূলক সহজ। আইলাইনারের মতো পরে নেওয়া যায়। সেটির টান যদি নিখুঁত না-ও হয়, স্মাজ করার ব্রাশ দিয়ে ত্বকের সঙ্গে মিলিয়ে নিলে মেকআপের অংশ বলেই মনে হবে। বরং এই ভাবে স্মাজ করলে চোখের মেকআপে একটা নাটকীয়তা আসবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/
শিকলবাহায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪, আশঙ্কাজনক আরও কয়েকজন ইউটার্ন নেওয়া কাভার্ডভ্যানের ধাক্কায় থেঁতলে গেল মাইক্রোবাস, নিহত ৩, আহত অনেকে রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের অভিষেক ও ঈদে মিলাদুন্নবী (দ) উপলক্ষে সেমিনার ডেঙ্গু প্রতিরোধে তরুণ সমাজের সাহায্য চান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে বিচার, ‘আওয়ামী দোসরদের’ শাস্তি—কর্ণফুলীতে ছাত্রদলের বিক্ষোভ হৃদরোগে আক্রান্ত শিশু অভ্রনীল বড়ুয়ার পাশে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) পরিবেশ রক্ষায় চট্টগ্রামের কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ সিলেটে পিপলস চ্যারিটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং সম্পন্ন পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য সাংবাদিক আমীর হোসেন সোহাগকে ক্লিন ফাউন্ডেশনের সম্মাননা শিকলবাহায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪, আশঙ্কাজনক আরও কয়েকজন ইউটার্ন নেওয়া কাভার্ডভ্যানের ধাক্কায় থেঁতলে গেল মাইক্রোবাস, নিহত ৩, আহত অনেকে রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের অভিষেক ও ঈদে মিলাদুন্নবী (দ) উপলক্ষে সেমিনার ডেঙ্গু প্রতিরোধে তরুণ সমাজের সাহায্য চান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে বিচার, ‘আওয়ামী দোসরদের’ শাস্তি—কর্ণফুলীতে ছাত্রদলের বিক্ষোভ হৃদরোগে আক্রান্ত শিশু অভ্রনীল বড়ুয়ার পাশে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) পরিবেশ রক্ষায় চট্টগ্রামের কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ সিলেটে পিপলস চ্যারিটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং সম্পন্ন পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য সাংবাদিক আমীর হোসেন সোহাগকে ক্লিন ফাউন্ডেশনের সম্মাননা